চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালুর পর দক্ষিণ চট্টগ্রামে রেল যোগাযোগের নতুন দ্বার খুললেও নিরাপত্তাব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ১০৩ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ দোহাজারী-কক্সবাজার রেলপথে ৭২টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতেই গেটম্যান ও ব্যারিয়ার নেই।
রেলওয়ের তথ্য অনুযায়ী, রেলপথটি চালুর পর প্রথম ২০ মাসে দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত সোমবার পটিয়ার চক্রশালা রেলস্টেশনসংলগ্ন কমল মুন্সির হাট এলাকায় কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে একটি মিনি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি। পরে উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত বগি সরানোর পর রাতে রেল চলাচল স্বাভাবিক হয়।
পটিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুস সালাম ভূইয়া বলেন, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু হয়। উদ্ধারকাজ শেষ হওয়ার পর রাত থেকেই রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রেলওয়ের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলের ক্রসিংটি অননুমোদিত ছিল এবং সেখানে কোনো গেটম্যানও ছিলেন না।
চকরিয়া অঞ্চলের প্রথম ডিজিটাল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “দারুল কোরআন মাদ্রাসার ” অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
স্থানীয়দের ভাষ্য, পটিয়ার বিভিন্ন এলাকায় রেললাইনের সঙ্গে স্থানীয় সড়কের সরাসরি সংযোগ রয়েছে। এসব স্থানে পর্যাপ্ত সতর্ক সংকেত ও নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের রেললাইন পার হতে হচ্ছে। এর আগের দিন, গত ২০ সেপ্টেম্বর সাতকানিয়ার কালিয়াইশ এলাকায় ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশার দুই আরোহী নিহত হন। পরদিন পটিয়ায় ঘটে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ। ফলে মাত্র দুই দিনে একই রেলপথে দুটি গুরুতর দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মাহমুদ ওমর ইমাম বলেন, যেসব লেভেল ক্রসিংয়ে যানবাহন চলাচল বেশি, সেখানে ব্যারিয়ার ও সার্বক্ষণিক গেটম্যান থাকা প্রয়োজন। যেসব স্থানে বাঁক বা অন্য কারণে ট্রেন সহজে দেখা যায় না, সেখানেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা দরকার। রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলো চিহ্নিত করে গেট, ব্যারিয়ার, গেটম্যান ও সতর্ক সংকেতের ব্যবস্থা বাড়াতে হবে।
একই সঙ্গে রেললাইনের পাশে যানবাহন রাখা বন্ধে নজরদারি জোরদার করা প্রয়োজন। নতুন এই রেলপথে ট্রেন ও যাত্রীর সংখ্যা বাড়লেও নিরাপত্তা অবকাঠামো প্রয়োজন অনুযায়ী না বাড়লে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলোতে আগেই স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ৫৬ ক্রসিংয়ে নেই গেটম্যান সম্পর্কিত তথ্য কী?
উত্তর: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালুর পর দক্ষিণ চট্টগ্রামে রেল যোগাযোগের নতুন দ্বার খুললেও নিরাপত্তাব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ১০৩ দশমিক ৫৭। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন