হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় পাতিলে রাখা আগুনে বাড়ির বারান্দা পুড়ে ছাই, ঘুমন্ত দুই ভাই অগ্নিদগ্ধ, একজনের মৃত্যু

এম.জিয়াবুল হক, চকরিয়া::

এম.জিয়াবুল হক, চকরিয়া::

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সময় ঘুমিয়ে থাকা মাদরাসা শিক্ষার্থী দুই ভাই আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেও…

কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সময় ঘুমিয়ে থাকা মাদরাসা শিক্ষার্থী দুই ভাই আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে বারোটার দিকে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের করাইয়া ঘোনা এলাকার বাসিন্দা ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা ফজল কাদেরের বাড়িতে ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা। নিহত ওমর ফারুক মাওলানা ফজল কাদেরের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, রোববার রাতে ঘুমানোর আগে এক ছেলের পাঞ্জাবি ইস্তিরি দিয়ে পাতিলে রাখা আগুন থেকে অসাবধান বশতঃ মাওলানা ফজল কাদেরের বাড়িতে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। ওইসময় বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা তাঁর দুই ছেলে মাদরাসা শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ (১৬) ও ওমর ফারুক (১৪) কিছু বুঝে উঠার আগেই আগুনে শরীরের বিভিন্ন পুড়ে যায়। পরে পরিবার সদস্য এবং আহতদের শোর-চিৎকার শুনে পাড়া-প্রতিবেশি লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুনে বাড়ির সামনের অংশের বারান্দা পুড়ে ছাই হয়ে গেছে।

পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা বাড়ি থেকে আগুনে পুড়ে দগ্ধ হয়ে যাওয়া দুই ভাইকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করেন।

আরও পড়ুন

চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী ফারুকের পরিবারের পাশে প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি

অগ্নিকাণ্ডের শিকার পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা ও চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এইচএম নুরুল আমিন বলেন, আগুনে পুড়ে দগ্ধ হয়ে যাওয়া দুইজনের মধ্যে ছোট ভাই ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। গুরুতর আহত অপর ভাই মোহাম্মদ আবদুল্লাহ এখন হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবার সদস্যরা জানিয়েছে, আবদুল্লাহর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, বাড়িতে একই পরিবারের দুই ভাই আগুনে পুড়ে দগ্ধ এবং একজনের মৃত্যুর খবর পেয়ে গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আসলে ঘটনাটি খুবই দুঃখজনক।

তিনি বলেন, পরিদর্শন পরবর্তী উপজেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট সোসাইটির তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

এরপরও হতাহতের পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে আরও মানবিক সহায়তা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় পাতিলে রাখা আগুনে বাড়ির বারান্দা পুড়ে ছাই, ঘুমন্ত দুই ভাই অগ্নিদগ্ধ, একজনের মৃত্যু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সময় ঘুমিয়ে থাকা মাদরাসা শিক্ষার্থী দুই ভাই আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় পাতিলে রাখা আগুনে বাড়ির বারান্দা পুড়ে ছাই, ঘুমন্ত দুই ভাই অগ্নিদগ্ধ, একজনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় পাতিলে রাখা আগুনে বাড়ির বারান্দা পুড়ে ছাই, ঘুমন্ত দুই ভাই অগ্নিদগ্ধ, একজনের মৃত্যু

প্রতিবেদক: এম.জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সময় ঘুমিয়ে থাকা মাদরাসা শিক্ষার্থী দুই ভাই আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে বারোটার দিকে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের করাইয়া ঘোনা এলাকার বাসিন্দা ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা ফজল কাদেরের বাড়িতে ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা। নিহত ওমর ফারুক মাওলানা ফজল কাদেরের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, রোববার রাতে ঘুমানোর আগে এক ছেলের পাঞ্জাবি ইস্তিরি দিয়ে পাতিলে রাখা আগুন থেকে অসাবধান বশতঃ মাওলানা ফজল কাদেরের বাড়িতে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। ওইসময় বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা তাঁর দুই ছেলে মাদরাসা শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ (১৬) ও ওমর ফারুক (১৪) কিছু বুঝে উঠার আগেই আগুনে শরীরের বিভিন্ন পুড়ে যায়। পরে পরিবার সদস্য এবং আহতদের শোর-চিৎকার শুনে পাড়া-প্রতিবেশি লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুনে বাড়ির সামনের অংশের বারান্দা পুড়ে ছাই হয়ে গেছে। পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা বাড়ি থেকে আগুনে পুড়ে দগ্ধ হয়ে যাওয়া দুই ভাইকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করেন। অগ্নিকাণ্ডের শিকার পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা ও চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এইচএম নুরুল আমিন বলেন, আগুনে পুড়ে দগ্ধ হয়ে যাওয়া দুইজনের মধ্যে ছোট ভাই ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। গুরুতর আহত অপর ভাই মোহাম্মদ আবদুল্লাহ এখন হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবার সদস্যরা জানিয়েছে, আবদুল্লাহর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, বাড়িতে একই পরিবারের দুই ভাই আগুনে পুড়ে দগ্ধ এবং একজনের মৃত্যুর খবর পেয়ে গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আসলে ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি বলেন, পরিদর্শন পরবর্তী উপজেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট সোসাইটির তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এরপরও হতাহতের পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে আরও মানবিক সহায়তা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×