হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোশ্যাল মিডিয়ায় ভুল পোস্ট, লাইক ও অবৈধ লেনদেন বন্ধের নির্দেশ: সৌদি প্রবাসীদের সুরক্ষায় জেদ্দা কনস্যুলেটের ৮টি নির্দেশাবলি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: ঢাকা, ২৮ সেপ্টেম্বর – সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ প্রবাসজীবন নিশ্চিতকরণ, যেকোনো আইনি জটিলতা এড়ানো এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এক জরুরি জনকল্যাণমূলক নির্দেশিকা জারি ক…




ঢাকা, ২৮ সেপ্টেম্বর – সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ প্রবাসজীবন নিশ্চিতকরণ, যেকোনো আইনি জটিলতা এড়ানো এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এক জরুরি জনকল্যাণমূলক নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার থেকে শুরু করে না বুঝে চুক্তিপত্রে স্বাক্ষর, সিম-গাড়ি নিবন্ধন ও অবৈধ কাজের বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে প্রবাসীদের সার্বিক কল্যাণ ও সুরক্ষার স্বার্থে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রবাসীদের জন্য জেদ্দা কনস্যুলেটের ৮টি জরুরি নির্দেশনা

সৌদি আরবের কঠোর আইন ও নিয়মকানুন মেনে চলতে প্রবাসীদের যে বিষয়গুলোতে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে:

১. সোশ্যাল মিডিয়ায় কঠোর সতর্কতা: স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো পোস্ট, ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ, প্রচার বা শেয়ার করা যাবে না। এমনকি এ ধরনের পোস্টে লাইক বা কমেন্ট করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২. না বুঝে টিপসই বা স্বাক্ষর না দেওয়া: কর্মস্থলে যোগদানের সময় বা অন্য কোনো ক্ষেত্রে কাগজপত্রের বিষয়বস্তু না বুঝে কোনো চুক্তিপত্রে স্বাক্ষর বা আঙুলের ছাপ (টিপসই) দেওয়া যাবে না। বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়ার ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

৩. নিজের ইকামায় অন্যের মালামাল কেনা মানা: নিজের ইকামা (আকামা) ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল সিম, যানবাহন বা কোনো সম্পদ বেচাকেনা কিংবা নিবন্ধন করা আইনি অপরাধ।

৪. অবৈধ লেনদেন ও প্রলোভনে সতর্ক থাকা: অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে পরিচয় ও উদ্দেশ্য নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে না পড়তে বলা হয়েছে।

৫. ইকামা অনুযায়ী কাজ করা: এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য অঞ্চল বা প্রতিষ্ঠানে কাজ করা সৌদি আইনি কাঠামো অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

৬. রাস্তায় পড়ে থাকা পণ্য/স্ক্র্যাপ কেনাবেচা বন্ধ রাখা: রাস্তার পাশে পড়ে থাকা মালামাল বা স্ক্র্যাপ লোহালক্কড় সংগ্রহ করা এবং তা বিক্রি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

৭. অনুমতি ছাড়া ব্যবসা না করা: উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা করা নিষিদ্ধ।

৮. অবৈধ পানি বিক্রি না করা: আইনি অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে পানি বিক্রি করার মতো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কনস্যুলেটের বার্তা

“প্রবাসীদের সচেতনতা এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণই সৌদি আরবে তাদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিত করবে। যেকোনো অবৈধ কাজ থেকে দূরে থেকে সৌদি আরবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কনস্যুলেট সবার সহযোগিতা কামনা করছে।”— বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা

প্রবাসীদের প্রতিক্রিয়া

জেদ্দা কনস্যুলেটের এই সতর্কবার্তা প্রকাশের পর প্রবাসীদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। ভাষা না বোঝা ও সৌদি আইনের জটিলতা না জানার কারণে প্রবাসীরা যাতে কোনো ফাঁদে না পড়েন, সে বিষয়ে নিয়মিত সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।

এনএন/ ২৮ সেপ্টেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সোশ্যাল মিডিয়ায় ভুল পোস্ট, লাইক ও অবৈধ লেনদেন বন্ধের নির্দেশ: সৌদি প্রবাসীদের সুরক্ষায় জেদ্দা কনস্যুলেটের ৮টি নির্দেশাবলি সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ঢাকা, ২৮ সেপ্টেম্বর – সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ প্রবাসজীবন নিশ্চিতকরণ, যেকোনো আইনি জটিলতা এড়ানো এবং দেশের ভাবম। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সোশ্যাল মিডিয়ায় ভুল পোস্ট, লাইক ও অবৈধ লেনদেন বন্ধের নির্দেশ: সৌদি প্রবাসীদের সুরক্ষায় জেদ্দা কনস্যুলেটের ৮টি নির্দেশাবলি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোশ্যাল মিডিয়ায় ভুল পোস্ট, লাইক ও অবৈধ লেনদেন বন্ধের নির্দেশ: সৌদি প্রবাসীদের সুরক্ষায় জেদ্দা কনস্যুলেটের ৮টি নির্দেশাবলি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ সেপ্টেম্বর – সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ প্রবাসজীবন নিশ্চিতকরণ, যেকোনো আইনি জটিলতা এড়ানো এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এক জরুরি জনকল্যাণমূলক নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার থেকে শুরু করে না বুঝে চুক্তিপত্রে স্বাক্ষর, সিম-গাড়ি নিবন্ধন ও অবৈধ কাজের বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে প্রবাসীদের সার্বিক কল্যাণ ও সুরক্ষার স্বার্থে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।প্রবাসীদের জন্য জেদ্দা কনস্যুলেটের ৮টি জরুরি নির্দেশনাসৌদি আরবের কঠোর আইন ও নিয়মকানুন মেনে চলতে প্রবাসীদের যে বিষয়গুলোতে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে:১. সোশ্যাল মিডিয়ায় কঠোর সতর্কতা: স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো পোস্ট, ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ, প্রচার বা শেয়ার করা যাবে না। এমনকি এ ধরনের পোস্টে লাইক বা কমেন্ট করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।২. না বুঝে টিপসই বা স্বাক্ষর না দেওয়া: কর্মস্থলে যোগদানের সময় বা অন্য কোনো ক্ষেত্রে কাগজপত্রের বিষয়বস্তু না বুঝে কোনো চুক্তিপত্রে স্বাক্ষর বা আঙুলের ছাপ (টিপসই) দেওয়া যাবে না। বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়ার ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।৩. নিজের ইকামায় অন্যের মালামাল কেনা মানা: নিজের ইকামা (আকামা) ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল সিম, যানবাহন বা কোনো সম্পদ বেচাকেনা কিংবা নিবন্ধন করা আইনি অপরাধ।৪. অবৈধ লেনদেন ও প্রলোভনে সতর্ক থাকা: অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে পরিচয় ও উদ্দেশ্য নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে না পড়তে বলা হয়েছে।৫. ইকামা অনুযায়ী কাজ করা: এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য অঞ্চল বা প্রতিষ্ঠানে কাজ করা সৌদি আইনি কাঠামো অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।৬. রাস্তায় পড়ে থাকা পণ্য/স্ক্র্যাপ কেনাবেচা বন্ধ রাখা: রাস্তার পাশে পড়ে থাকা মালামাল বা স্ক্র্যাপ লোহালক্কড় সংগ্রহ করা এবং তা বিক্রি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।৭. অনুমতি ছাড়া ব্যবসা না করা: উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা করা নিষিদ্ধ।৮. অবৈধ পানি বিক্রি না করা: আইনি অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে পানি বিক্রি করার মতো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।কনস্যুলেটের বার্তা“প্রবাসীদের সচেতনতা এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণই সৌদি আরবে তাদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিত করবে। যেকোনো অবৈধ কাজ থেকে দূরে থেকে সৌদি আরবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কনস্যুলেট সবার সহযোগিতা কামনা করছে।”— বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দাপ্রবাসীদের প্রতিক্রিয়াজেদ্দা কনস্যুলেটের এই সতর্কবার্তা প্রকাশের পর প্রবাসীদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। ভাষা না বোঝা ও সৌদি আইনের জটিলতা না জানার কারণে প্রবাসীরা যাতে কোনো ফাঁদে না পড়েন, সে বিষয়ে নিয়মিত সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।এনএন/ ২৮ সেপ্টেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×