হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপের পর জনপ্রিয়তা বেড়ে ব্যক্তিগত জীবন হারানোর কথা জানালেন ভোজিনিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ভোজিনিয়াপ্রায়া, ২৮ সেপ্টেম্বর- ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক হয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। তবে মাঠের অসাধারণ সাফল্যের পর পাওয়া সেই খ্যাতিই এখন তা…


ভোজিনিয়া

প্রায়া, ২৮ সেপ্টেম্বর- ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক হয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। তবে মাঠের অসাধারণ সাফল্যের পর পাওয়া সেই খ্যাতিই এখন তাঁর ব্যক্তিজীবনে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, অতিরিক্ত জনপ্রিয়তা তাঁর জীবনের শান্তি ও ব্যক্তিগত গোপনীয়তা কেড়ে নিয়েছে।

চিলির ক্লাব কোলো কোলোতে খেলা ভোজিনিয়া ‘দ্য অবজারভার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান জীবন আর আগের সাধারণ জীবনের মধ্যে বেছে নেওয়ার সুযোগ পেলে তিনি আগের জীবনই বেছে নেবেন।

বিশ্বকাপে কেপ ভার্দের দুর্দান্ত পারফরম্যান্সের অন্যতম কারিগর ছিলেন ভোজিনিয়া। শেষ ৩২-এর ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত আটকে রেখে আলোচনায় আসে কেপ ভার্দে। সেই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়ার অনুসারীর সংখ্যা ৫৬ হাজার থেকে দ্রুত বেড়ে কয়েক মিলিয়নে পৌঁছে যায়।

আরও পড়ুন

পাক-ভারত ফাইনালের দিন জাপানে থাকছেন না এসিসি সভাপতি: শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত মহসিন নাকভির

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচের পর নিজের জনপ্রিয়তা হঠাৎ বেড়ে যাওয়ার অভিজ্ঞতা স্মরণ করে ভোজিনিয়া জানান, প্রথমে বিষয়টি তিনি বিশ্বাসই করতে পারেননি।

তিনি বলেন, দলের ক্যাটারিং স্টাফের একজন এসে তাঁকে জানান, তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। প্রথমে বিষয়টি মজা মনে হলেও পরে এক সাংবাদিকের ফোনে নিজের চোখে সেই সংখ্যা দেখে তিনি বিস্মিত হন।

তবে খ্যাতিকে পুরোপুরি ইতিবাচকভাবে দেখছেন না ভোজিনিয়া। তাঁর মতে, আগের শান্ত জীবন ও ব্যক্তিগত পরিসর এখন আর নেই। বাইরে বের হলে বা রেস্তোরাঁয় গেলেই সমর্থকেরা ছবি ও অটোগ্রাফের জন্য এগিয়ে আসছেন। অনেকেই আবার অনুমতি ছাড়াই ভিডিও করছেন।

ভোজিনিয়ার এই জনপ্রিয়তার প্রভাব পড়েছে তাঁর পরিবারের ওপরও। কেপ ভার্দেতে থাকা তাঁর বাবা-মায়ের বাড়িতেও মাঝেমধ্যে সমর্থকেরা গিয়ে হাজির হন। বিশেষ করে তাঁর মায়ের সঙ্গে কথা বলা বা ছবি তোলার আগ্রহ দেখান অনেকে।

পরিবার থেকে দূরে থাকায় এমন পরিস্থিতিতে খুব বেশি কিছু করতে পারছেন না বলেও জানিয়েছেন ভোজিনিয়া। তাঁর মতে, নতুন এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া এবং সমর্থকদের সঙ্গে ব্যক্তিগত জীবনের একটি সীমারেখা তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ।

এর মধ্যেই মাঠের পারফরম্যান্স নিয়েও কিছুটা দুঃসময় গেছে তাঁর। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ‘লেভ ইয়াশিন’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া এই গোলরক্ষক আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালির বিপক্ষে ম্যাচে বড় ভুল করেন।

ভোজিনিয়ার সেই ভুল থেকেই গোল হজম করে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় তারা।

এস এম/ ২৮ সেপ্টেম্বর ২০২৬

 


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: বিশ্বকাপের পর জনপ্রিয়তা বেড়ে ব্যক্তিগত জীবন হারানোর কথা জানালেন ভোজিনিয়া সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ভোজিনিয়াপ্রায়া, ২৮ সেপ্টেম্বর- ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক হয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন গোলরক্ষক ভোজি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিশ্বকাপের পর জনপ্রিয়তা বেড়ে ব্যক্তিগত জীবন হারানোর কথা জানালেন ভোজিনিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপের পর জনপ্রিয়তা বেড়ে ব্যক্তিগত জীবন হারানোর কথা জানালেন ভোজিনিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ভোজিনিয়াপ্রায়া, ২৮ সেপ্টেম্বর- ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক হয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। তবে মাঠের অসাধারণ সাফল্যের পর পাওয়া সেই খ্যাতিই এখন তাঁর ব্যক্তিজীবনে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, অতিরিক্ত জনপ্রিয়তা তাঁর জীবনের শান্তি ও ব্যক্তিগত গোপনীয়তা কেড়ে নিয়েছে।চিলির ক্লাব কোলো কোলোতে খেলা ভোজিনিয়া ‘দ্য অবজারভার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান জীবন আর আগের সাধারণ জীবনের মধ্যে বেছে নেওয়ার সুযোগ পেলে তিনি আগের জীবনই বেছে নেবেন।বিশ্বকাপে কেপ ভার্দের দুর্দান্ত পারফরম্যান্সের অন্যতম কারিগর ছিলেন ভোজিনিয়া। শেষ ৩২-এর ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত আটকে রেখে আলোচনায় আসে কেপ ভার্দে। সেই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়ার অনুসারীর সংখ্যা ৫৬ হাজার থেকে দ্রুত বেড়ে কয়েক মিলিয়নে পৌঁছে যায়।বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচের পর নিজের জনপ্রিয়তা হঠাৎ বেড়ে যাওয়ার অভিজ্ঞতা স্মরণ করে ভোজিনিয়া জানান, প্রথমে বিষয়টি তিনি বিশ্বাসই করতে পারেননি।তিনি বলেন, দলের ক্যাটারিং স্টাফের একজন এসে তাঁকে জানান, তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। প্রথমে বিষয়টি মজা মনে হলেও পরে এক সাংবাদিকের ফোনে নিজের চোখে সেই সংখ্যা দেখে তিনি বিস্মিত হন।তবে খ্যাতিকে পুরোপুরি ইতিবাচকভাবে দেখছেন না ভোজিনিয়া। তাঁর মতে, আগের শান্ত জীবন ও ব্যক্তিগত পরিসর এখন আর নেই। বাইরে বের হলে বা রেস্তোরাঁয় গেলেই সমর্থকেরা ছবি ও অটোগ্রাফের জন্য এগিয়ে আসছেন। অনেকেই আবার অনুমতি ছাড়াই ভিডিও করছেন।ভোজিনিয়ার এই জনপ্রিয়তার প্রভাব পড়েছে তাঁর পরিবারের ওপরও। কেপ ভার্দেতে থাকা তাঁর বাবা-মায়ের বাড়িতেও মাঝেমধ্যে সমর্থকেরা গিয়ে হাজির হন। বিশেষ করে তাঁর মায়ের সঙ্গে কথা বলা বা ছবি তোলার আগ্রহ দেখান অনেকে।পরিবার থেকে দূরে থাকায় এমন পরিস্থিতিতে খুব বেশি কিছু করতে পারছেন না বলেও জানিয়েছেন ভোজিনিয়া। তাঁর মতে, নতুন এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া এবং সমর্থকদের সঙ্গে ব্যক্তিগত জীবনের একটি সীমারেখা তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ।এর মধ্যেই মাঠের পারফরম্যান্স নিয়েও কিছুটা দুঃসময় গেছে তাঁর। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ‘লেভ ইয়াশিন’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া এই গোলরক্ষক আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালির বিপক্ষে ম্যাচে বড় ভুল করেন।ভোজিনিয়ার সেই ভুল থেকেই গোল হজম করে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় তারা।এস এম/ ২৮ সেপ্টেম্বর ২০২৬  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×