হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, মাদক সেবনের অভিযোগে দুজন, ধর্তব্য অপ…

কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, মাদক সেবনের অভিযোগে দুজন, ধর্তব্য অপরাধে তিনজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয়জন রয়েছেন।

পুলিশের তথ্যমতে, গতকাল সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার তিনজন চোর-ছিনতাইকারী হলেন তুহিন (২০), মেজবাহ উদ্দিন (২০) ও সাগরিকা (৩৫)।

তাঁদের কাছ থেকে ১২০ দশমিক ৭ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তরপাড়ার আবুল কাশেম (৪২)কে।

মাদক সেবনের অভিযোগে খুরুশকুলের ল-মাঝিপাড়ার আফছার (১৯) ও বেলাল মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধর্তব্য অপরাধে তুষার ইমরান (২৭), আব্দুল হামিদ (৫০) ও মোহাম্মদ জলিল তালুকদার (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা

পুলিশ আরও জানায়, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত মোহাম্মদ শফিক, নুর আনা, মো. রায়হান ওরফে ডাকু রায়হান (৩০), মোহাম্মদ ছৈয়দ (২৫), মো. জাহেদ হোসেন ও আবুল কাশেম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে তিনজন, সন্ত্রাসবি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, মাদক সেবনের অভিযোগে দুজন, ধর্তব্য অপরাধে তিনজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয়জন রয়েছেন। পুলিশের তথ্যমতে, গতকাল সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার তিনজন চোর-ছিনতাইকারী হলেন তুহিন (২০), মেজবাহ উদ্দিন (২০) ও সাগরিকা (৩৫)। তাঁদের কাছ থেকে ১২০ দশমিক ৭ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তরপাড়ার আবুল কাশেম (৪২)কে। মাদক সেবনের অভিযোগে খুরুশকুলের ল-মাঝিপাড়ার আফছার (১৯) ও বেলাল মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধর্তব্য অপরাধে তুষার ইমরান (২৭), আব্দুল হামিদ (৫০) ও মোহাম্মদ জলিল তালুকদার (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আরও জানায়, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত মোহাম্মদ শফিক, নুর আনা, মো. রায়হান ওরফে ডাকু রায়হান (৩০), মোহাম্মদ ছৈয়দ (২৫), মো. জাহেদ হোসেন ও আবুল কাশেম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×