শহিদ রুবেল::
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩.১৪৭ কেজি হেরোইন জব্দ করা হয়েছে।
২৮ আগস্ট সকালে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার নামক স্থানে ঢাকা-কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে এ মাদক জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার নামক স্থানে মহাসড়কের উপর ঢাকা হতে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তল্লাশী করে মালিকবিহীন ৩.১৪৭ কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন