চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ ৯টি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি আব্দুল মাবুদকে (৪০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল।
গ্রেফতারকৃত আব্দুল মাবুদ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাটিয়া ডেঙ্গা এলাকার আব্দুর রশিদ ও জাহানারা বেগম দম্পতির ছেলে।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনিরাপদ দেশের পর্যটনের প্রধান কেন্দ্র কক্সবাজারসহ পর্যটন এলাকা, আড়াই মাসে ২৫ মৃত্যু
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ও বান্দরবান পার্বত্য অঞ্চলসহ আশপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসীদের দমনে এসআরবি-১৫ নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাবুদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে এসআরবি জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা, হত্যা চেষ্টা, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মারাত্মক অপরাধে মোট ৯টি মামলা রয়েছে। সে আইন প্রয়োগকারী সংস্থার হাত থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: এসআরবি'র অভিযানে হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পরোয়ানাভুক্ত আসামি মাবুদ গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ ৯টি মামলার এজাহারভুক্ত ও চার্জ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন