হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

র‌্যাবের ওপর হামলা, আট বছর পর ৫ ইয়াবা বিক্রেতার কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৭ নভেম্বর ২০২২, ০৯:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম নগরে মাদকবিরোধী অভিযানে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আট বছর পর ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে একজনকে দুই বছর ও বাকিদের তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেন এ রায় দেন।

দণ্ডিত পাঁচজন হলেন— মিজানুর রহমান, ফয়জুল ইসলাম মাসুদ, বেলায়েত হোসেন, ইমরুল চৌধুরী ইমন এবং আজাদ মিয়া।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে ইয়াবা বেচাকেনার করছিল মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের চট্টগ্রাম জোনের চান্দগাঁও ক্যাম্পের ১৪ সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের দেখে পালানোর সময় তারা মিজানুর নামে ওই ইয়াবা ব্যবসায়ীকে ধরে ফেলেন এবং তাকে তল্লাশি করে পকেট থেকে ১০৬টি ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মিজানুর র‌্যাবের হাতে ধরা পড়লে পালিয়ে যাওয়া বাকি চারজন ফিরে এসে তাকে উদ্ধার করতে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এসময় মিজানুরকে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং স্থানীয় জনতার সহযোগিতায় বাকি চারজনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

পরে এ ঘটনায় আসামি ছিনতাইয়ের উদ্দেশে আক্রমণ, ছিনিয়ে নেয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রহমতউল্লাহ বাদী হয়ে পাহাড়তলী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিলু কান্তি দাশ জানান, রাষ্ট্রপক্ষে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। এর মধ্যে মিজানুর রহমানকে দুই বছরের এবং বাকিদের তিন বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

র‌্যাবের ওপর হামলা, আট বছর পর ৫ ইয়াবা বিক্রেতার কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

র‌্যাবের ওপর হামলা, আট বছর পর ৫ ইয়াবা বিক্রেতার কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর ২০২২, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম নগরে মাদকবিরোধী অভিযানে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আট বছর পর ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে একজনকে দুই বছর ও বাকিদের তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেন এ রায় দেন। দণ্ডিত পাঁচজন হলেন— মিজানুর রহমান, ফয়জুল ইসলাম মাসুদ, বেলায়েত হোসেন, ইমরুল চৌধুরী ইমন এবং আজাদ মিয়া। মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে ইয়াবা বেচাকেনার করছিল মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের চট্টগ্রাম জোনের চান্দগাঁও ক্যাম্পের ১৪ সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের দেখে পালানোর সময় তারা মিজানুর নামে ওই ইয়াবা ব্যবসায়ীকে ধরে ফেলেন এবং তাকে তল্লাশি করে পকেট থেকে ১০৬টি ইয়াবা উদ্ধার করা হয়। মিজানুর র‌্যাবের হাতে ধরা পড়লে পালিয়ে যাওয়া বাকি চারজন ফিরে এসে তাকে উদ্ধার করতে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এসময় মিজানুরকে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং স্থানীয় জনতার সহযোগিতায় বাকি চারজনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। পরে এ ঘটনায় আসামি ছিনতাইয়ের উদ্দেশে আক্রমণ, ছিনিয়ে নেয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রহমতউল্লাহ বাদী হয়ে পাহাড়তলী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিলু কান্তি দাশ জানান, রাষ্ট্রপক্ষে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। এর মধ্যে মিজানুর রহমানকে দুই বছরের এবং বাকিদের তিন বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×