হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চিলিতে দাবানলে নিহত বেড়ে ২২, আহত ৫৫৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন

সান্তিয়াগো, ০৫ ফেব্রুয়ারি – দক্ষিণ-মধ্য চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫৪ জন। আরও ১৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আমেরিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা এ তথ্য জানান। খবর- সিএনএন।

তোহা জানান, সাধারণত এক বছরের যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয় এ বছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক শনিবার টুইটারে জানান, প্রতিবেশী আর্জেন্টিনা চিলির দক্ষিণ-মধ্য অঞ্চলে দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও যন্ত্রপাতি পাঠাবে।

চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, গত শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হয়।

সূত্র: সমকাল

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

চিলিতে দাবানলে নিহত বেড়ে ২২, আহত ৫৫৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চিলিতে দাবানলে নিহত বেড়ে ২২, আহত ৫৫৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সান্তিয়াগো, ০৫ ফেব্রুয়ারি – দক্ষিণ-মধ্য চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫৪ জন। আরও ১৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আমেরিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা এ তথ্য জানান। খবর- সিএনএন। তোহা জানান, সাধারণত এক বছরের যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয় এ বছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে। রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক শনিবার টুইটারে জানান, প্রতিবেশী আর্জেন্টিনা চিলির দক্ষিণ-মধ্য অঞ্চলে দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও যন্ত্রপাতি পাঠাবে। চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, গত শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হয়। সূত্র: সমকাল  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×