হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের চেষ্টা, ১১ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে ১১ লাখ ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়…

কক্সবাজারের টেকনাফে ১১ লাখ ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানখেতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার মো. আবছার উদ্দীন (১৯) ও মৌলভীবাজার এলাকার মো. আদিল (২৬)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু বৃহস্পতিবার

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের জন্য মৌলভীবাজার এলাকায় অবস্থান করছেন। পরে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১১ লাখ ইয়াবা বড়ি ও পাঁচটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করছে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে পর্যায়েরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫-এর ৫৫টি অভিযানে ১৬ লাখ ৪০ হাজার ৬৫০টি ইয়াবা বড়ি, ৪৮ কেজি গাঁজা, তিনটি আগ্নেয়াস্ত্র, ১৭টি গুলি ও ২৭টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের চেষ্টা, ১১ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে ১১ লাখ ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচট। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের চেষ্টা, ১১ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের চেষ্টা, ১১ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে ১১ লাখ ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানখেতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার মো. আবছার উদ্দীন (১৯) ও মৌলভীবাজার এলাকার মো. আদিল (২৬)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের জন্য মৌলভীবাজার এলাকায় অবস্থান করছেন। পরে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১১ লাখ ইয়াবা বড়ি ও পাঁচটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করছে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে পর্যায়েরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫-এর ৫৫টি অভিযানে ১৬ লাখ ৪০ হাজার ৬৫০টি ইয়াবা বড়ি, ৪৮ কেজি গাঁজা, তিনটি আগ্নেয়াস্ত্র, ১৭টি গুলি ও ২৭টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×