হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ১৯ নভেম্বর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: মিয়ানমার সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের ঘোষণা অনুযায়ী, ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় রায়…

মিয়ানমার সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের ঘোষণা অনুযায়ী, ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় রায় পড়া শুরু করবেন বিচারকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) আইসিজের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

‘বিশ্ব আদালত’ নামেও পরিচিত আইসিজেতে ২০১৯ সালে মামলাটি দায়ের করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমার সরকারের বাহিনীর চালানো অভিযান গণহত্যার শামিল ছিল। ওই অভিযানের কারণে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

রোহিঙ্গা শরণার্থীরা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও অগ্নিসংযোগের নানা ঘটনার বিবরণ দিয়েছেন। জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান কমিশনও তাদের প্রতিবেদনে বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল। তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। দেশটির দাবি, ওই অভিযান ছিল সন্ত্রাসবিরোধী বৈধ অভিযান।

আরও পড়ুন
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল
২৩ ঘণ্টা আগে
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল
এক দশকেরও বেশি সময় পর এবারই প্রথম গণহত্যা-সংক্রান্ত কোনো মামলায় রায় দিতে যাচ্ছে আইসিজে। আদালতের ইতিহাসে এটি হবে এ ধরনের মাত্র তৃতীয় রায়। এর আগে গত এক দশকের বেশি সময়ে এমন কোনো মামলার রায় দেয়নি আদালত।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ

এই মামলার রায় আইসিজেতে ভবিষ্যতের গণহত্যা-সংক্রান্ত মামলাগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। তবে ইসরায়েলও এমন অভিযোগ অস্বীকার করেছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ এবং ১৯৪৮ সালের গণহত্যা সনদসহ আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘনসংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করে। আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ প্রমাণ করা খুবই কঠিন। কারণ, বিচারকদের দেখতে হয় যে কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে অপরাধগুলো সংঘটিত হয়েছিল কি না। আইসিজের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ১৯ নভেম্বর সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মিয়ানমার সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ১৯ নভেম্বর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ১৯ নভেম্বর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Print Image
মিয়ানমার সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের ঘোষণা অনুযায়ী, ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় রায় পড়া শুরু করবেন বিচারকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) আইসিজের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ‘বিশ্ব আদালত’ নামেও পরিচিত আইসিজেতে ২০১৯ সালে মামলাটি দায়ের করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমার সরকারের বাহিনীর চালানো অভিযান গণহত্যার শামিল ছিল। ওই অভিযানের কারণে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। রোহিঙ্গা শরণার্থীরা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও অগ্নিসংযোগের নানা ঘটনার বিবরণ দিয়েছেন। জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান কমিশনও তাদের প্রতিবেদনে বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল। তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। দেশটির দাবি, ওই অভিযান ছিল সন্ত্রাসবিরোধী বৈধ অভিযান। আরও পড়ুন বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল ২৩ ঘণ্টা আগে বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল এক দশকেরও বেশি সময় পর এবারই প্রথম গণহত্যা-সংক্রান্ত কোনো মামলায় রায় দিতে যাচ্ছে আইসিজে। আদালতের ইতিহাসে এটি হবে এ ধরনের মাত্র তৃতীয় রায়। এর আগে গত এক দশকের বেশি সময়ে এমন কোনো মামলার রায় দেয়নি আদালত। এই মামলার রায় আইসিজেতে ভবিষ্যতের গণহত্যা-সংক্রান্ত মামলাগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। তবে ইসরায়েলও এমন অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ এবং ১৯৪৮ সালের গণহত্যা সনদসহ আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘনসংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করে। আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ প্রমাণ করা খুবই কঠিন। কারণ, বিচারকদের দেখতে হয় যে কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে অপরাধগুলো সংঘটিত হয়েছিল কি না। আইসিজের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×