হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সান্তোস এফসির নতুন সিইও হলেন নেইমারের বাবা নেইমার সিনিয়র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: নেইমারের বাবা নেইমার সিনিয়রব্রাসিলিয়া,০৭ নভেম্বর=ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রকে ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে সান্তোস এফসি। নেইমারে…


নেইমারের বাবা নেইমার সিনিয়র

ব্রাসিলিয়া,০৭ নভেম্বর=ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রকে ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে সান্তোস এফসি। নেইমারের ক্যারিয়ারে তার বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি ‘এনআর স্পোর্টস’ নামে একটি এজেন্সি প্রতিষ্ঠা করেছেন, যার কাছে সান্তোসের এই খেলোয়াড়ের নাম ও ছবি ব্যবহারের স্বত্ব রয়েছে।

ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমার সিনিয়রের সঙ্গে চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। আগামী মাসে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইক্সেইরা পুনরায় নির্বাচিত হলে নেইমার সিনিয়র এই পদে বহাল থাকবেন। ব্রাজিলিয়ান সিরি এ-তে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে সান্তোস।

এক বিবৃতিতে তেইক্সেইরা বলেন, সান্তোসের পরিস্থিতির উন্নতি এবং ক্লাবের ব্যবস্থাপনা কাঠামো আরও শক্তিশালী করতে তারা নিয়মিত বিভিন্ন বিকল্প খুঁজছেন। নতুন সিইও হিসেবে নেইমার সিনিয়রের যোগদান সেই প্রক্রিয়ারই একটি অংশ। তিনি আরও বলেন, নেইমার সিনিয়রের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে তারা আরও এগিয়ে যেতে পারবেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবেন বলে তার বিশ্বাস।

আরও পড়ুন

২০ বিলিয়ন ডলারের বাতিল বিশ্বকাপ বাণিজ্যিক পরিকল্পনার নথি দেখতে পারবেন ফিফা কাউন্সিলের সদস্যরা

বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় নেইমার ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করে তিনি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। চলতি বছরের অনুষ্ঠিত বিশ্বকাপেও তিনি জাতীয় দলের সদস্য ছিলেন। তবে জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, ব্রাজিলের হয়ে আর খেলতে চান না। এর কয়েক সপ্তাহ আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হারের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সান্তোস এফসির নতুন সিইও হলেন নেইমারের বাবা নেইমার সিনিয়র সম্পর্কিত তথ্য কী?

উত্তর: নেইমারের বাবা নেইমার সিনিয়রব্রাসিলিয়া,০৭ নভেম্বর=ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রকে ক্লাবের প্রধান নির্বাহ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

সান্তোস এফসির নতুন সিইও হলেন নেইমারের বাবা নেইমার সিনিয়র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সান্তোস এফসির নতুন সিইও হলেন নেইমারের বাবা নেইমার সিনিয়র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] নেইমারের বাবা নেইমার সিনিয়রব্রাসিলিয়া,০৭ নভেম্বর=ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রকে ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে সান্তোস এফসি। নেইমারের ক্যারিয়ারে তার বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি ‘এনআর স্পোর্টস’ নামে একটি এজেন্সি প্রতিষ্ঠা করেছেন, যার কাছে সান্তোসের এই খেলোয়াড়ের নাম ও ছবি ব্যবহারের স্বত্ব রয়েছে।ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমার সিনিয়রের সঙ্গে চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। আগামী মাসে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইক্সেইরা পুনরায় নির্বাচিত হলে নেইমার সিনিয়র এই পদে বহাল থাকবেন। ব্রাজিলিয়ান সিরি এ-তে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে সান্তোস।এক বিবৃতিতে তেইক্সেইরা বলেন, সান্তোসের পরিস্থিতির উন্নতি এবং ক্লাবের ব্যবস্থাপনা কাঠামো আরও শক্তিশালী করতে তারা নিয়মিত বিভিন্ন বিকল্প খুঁজছেন। নতুন সিইও হিসেবে নেইমার সিনিয়রের যোগদান সেই প্রক্রিয়ারই একটি অংশ। তিনি আরও বলেন, নেইমার সিনিয়রের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে তারা আরও এগিয়ে যেতে পারবেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবেন বলে তার বিশ্বাস।বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় নেইমার ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করে তিনি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। চলতি বছরের অনুষ্ঠিত বিশ্বকাপেও তিনি জাতীয় দলের সদস্য ছিলেন। তবে জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, ব্রাজিলের হয়ে আর খেলতে চান না। এর কয়েক সপ্তাহ আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হারের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে।এস এম/ ০৭ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×