হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় দুই সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সৌদি প্রবাসি ও মায়ের কোলের শিশু নিহত

এম.জিয়াবুল হক, চকরিয়া::

এম.জিয়াবুল হক, চকরিয়া::

রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের তিন কিলোমিটারের ভেতর আলাদা দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির যানবাহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক সৌদি প্রবাসি এবং অপর সেনাবাহিনীর গাড়ির সঙ্গে সংঘর্ষে টমটম অটোরিকশা…

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের তিন কিলোমিটারের ভেতর আলাদা দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির যানবাহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক সৌদি প্রবাসি এবং অপর সেনাবাহিনীর গাড়ির সঙ্গে সংঘর্ষে টমটম অটোরিকশা গাড়িতে মায়ের কোলে থাকা ছয়মাস বয়সী শিশু নিহত হয়েছেন। এসময় অটোরিকশা গাড়ির যাত্রী নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় ঘটেছে এ দুটি দুর্ঘটনা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে উত্তর হারবাং যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি দল দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই মাস বয়সি শিশু আরহাম ইমলাম মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আরহাম চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। একই দুর্ঘটনায় শিশুর মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার (২৮), বোরহান উদ্দিনের তিন বছর বয়সি মেয়ে আরিশা জান্নাত এবং অটোচালক জাফর আলম (৪৬) গুরুতর আহত হন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একইসময়ে একই মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় অপর একটি সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সৌদি আরব থেকে সদ্য বাড়ি এসেছেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানায় মরদেহ নিতে আসা নিহতের ছেলে আবদুল আজিজ বলেন, তার বাবা মাহবুবর রহমান দীর্ঘ সময় ধরে সৌদি আরবে প্রবাস জীবন অতিবাহিত করছেন। তিন মাস আগে তিনি বাড়ি এসেছেন।

রোববার (৮ নভেম্বর) সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি চকরিয়া উপজেলার বাসিন্দা এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার পথে উত্তর হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

নিহত প্রবাসী মাহবুবর রহমানের বোনের ছেলে ( ভাগিনা) ঘটনাস্থলের পাশের এলাকা আজিজনগরের বাসিন্দা ও দৈনিক যুগান্তর পত্রিকার বান্দরবান দক্ষিণ প্রতিনিধি ইলিয়াস আরমান তাঁর মামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আমার মামা মাহবুবুর রহমান চকরিয়া উপজেলায় বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। তিনি সড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে কোনো একটি দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে।

চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মেঃ জাকিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর একটি পিকআপের সঙ্গে টমটম অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুই মাস বয়সি শিশুটি মারা যায়। অন্য আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
অপরদিকে একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন পুর্বক নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় দুই সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সৌদি প্রবাসি ও মায়ের কোলের শিশু নিহত সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের তিন কিলোমিটারের ভেতর আলাদা দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির যানবাহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক সৌদি প। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চকরিয়া
Card Image

চকরিয়ায় দুই সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সৌদি প্রবাসি ও মায়ের কোলের শিশু নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় দুই সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সৌদি প্রবাসি ও মায়ের কোলের শিশু নিহত

প্রতিবেদক: এম.জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের তিন কিলোমিটারের ভেতর আলাদা দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির যানবাহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক সৌদি প্রবাসি এবং অপর সেনাবাহিনীর গাড়ির সঙ্গে সংঘর্ষে টমটম অটোরিকশা গাড়িতে মায়ের কোলে থাকা ছয়মাস বয়সী শিশু নিহত হয়েছেন। এসময় অটোরিকশা গাড়ির যাত্রী নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় ঘটেছে এ দুটি দুর্ঘটনা। স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে উত্তর হারবাং যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি দল দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই মাস বয়সি শিশু আরহাম ইমলাম মৃত ঘোষণা করেন। নিহত শিশু আরহাম চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। একই দুর্ঘটনায় শিশুর মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার (২৮), বোরহান উদ্দিনের তিন বছর বয়সি মেয়ে আরিশা জান্নাত এবং অটোচালক জাফর আলম (৪৬) গুরুতর আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একইসময়ে একই মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় অপর একটি সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সৌদি আরব থেকে সদ্য বাড়ি এসেছেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে। চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানায় মরদেহ নিতে আসা নিহতের ছেলে আবদুল আজিজ বলেন, তার বাবা মাহবুবর রহমান দীর্ঘ সময় ধরে সৌদি আরবে প্রবাস জীবন অতিবাহিত করছেন। তিন মাস আগে তিনি বাড়ি এসেছেন। রোববার (৮ নভেম্বর) সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি চকরিয়া উপজেলার বাসিন্দা এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার পথে উত্তর হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত প্রবাসী মাহবুবর রহমানের বোনের ছেলে ( ভাগিনা) ঘটনাস্থলের পাশের এলাকা আজিজনগরের বাসিন্দা ও দৈনিক যুগান্তর পত্রিকার বান্দরবান দক্ষিণ প্রতিনিধি ইলিয়াস আরমান তাঁর মামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আমার মামা মাহবুবুর রহমান চকরিয়া উপজেলায় বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। তিনি সড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে কোনো একটি দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মেঃ জাকিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর একটি পিকআপের সঙ্গে টমটম অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুই মাস বয়সি শিশুটি মারা যায়। অন্য আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপরদিকে একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন পুর্বক নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×