কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এসআরবি-১৫ জানায়, বলি আমিন মিয়ানমারের নাগরিক।
তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি/৪) বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে। এসআরবি-১৫-এর ভাষ্য অনুযায়ী, রোহিঙ্গা আশ্রয়শিবির ও সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলি আমিনের বিরুদ্ধে।
উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানবপাচার ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন মামলায় আদালত তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়াগামী ৯ জন উদ্ধার
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মুঠোফোনে বলি আমিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বলি আমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এদিকে নিহত মুহিব উল্লাহর চাচাতো ভাই জিয়া চৌধুরী মনে করেন, বলি আমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে মুহিব উল্লাহ হত্যা মামলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।গ্রেপ্তারের পর বলি আমিনকে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
- অতিবৃষ্টিতে উখিয়ায় নিহত মালেকের পরিবারে জেলা জামায়াতের আর্থিক সহায়তা
- উখিয়ায় পুলিশের অভিযানে ৪৪ রোহিঙ্গা আটক ঃপরে ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন