কক্সবাজারের উখিয়ার তাজিমারখোলা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার থাইংখালী বিটের তাজিমারখোলা খালে এ অভিযান চালানো হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযানটি পরিচালনা করে। বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের সময় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
পরে সেটি থাইংখালী বিট কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ , আ:কাইয়ুম .ইলিয়াজ ,আলি আহম্মেদ,ইসমাইল ,সহ থাইংখালি বিটের স্টাফ গন।
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
- উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
- উখিয়ার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় রাতে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ার তাজিমারখোলা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন