হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তুরস্ক-সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন

দোহা, ০৮ ফেব্রুয়ারি – তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর দিবে কাতার। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় পাশে দাঁড়াতে কাতার এ সহায়তার হাত বাড়িয়েছে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। ভ্রাম্যমাণ ঘরগুলোর পাশাপাশি উদ্ধারকারীদের একটি টিম, ত্রাণসামগ্রী, পর্যাপ্ত পরিমাণ তাঁবু ও শীতবস্ত্রও পাঠাবে কাতার।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ’র বরাত দিয়ে ডেইলি সাবাহ জানায়, সোমবার ভূমিকম্পের ঘটনার পরপরেই উড়োজাহাজে করে দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে নির্দেশ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তারই অংশ হিসেবে এ সাহায্য পাঠানো হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানায়, তুরস্ক এবং সিরিয়ায় আড়াই কোটির বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। দুটি দেশের কয়েক হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সোমবার ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

সিরিয়ার ন্যাশনাল আর্থকোয়েক সেন্টারের প্রধান রায়েদ আহমেদ এটিকে ‘ইতিহাসে তাদের রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প বলে অভিহিত করেছেন।

এদিকে ভূমিকম্পের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এরদোয়ান টুইটারে বলেন, আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৮ ফেব্রুয়ারি ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

তুরস্ক-সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তুরস্ক-সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] দোহা, ০৮ ফেব্রুয়ারি – তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর দিবে কাতার। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় পাশে দাঁড়াতে কাতার এ সহায়তার হাত বাড়িয়েছে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। ভ্রাম্যমাণ ঘরগুলোর পাশাপাশি উদ্ধারকারীদের একটি টিম, ত্রাণসামগ্রী, পর্যাপ্ত পরিমাণ তাঁবু ও শীতবস্ত্রও পাঠাবে কাতার। কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ’র বরাত দিয়ে ডেইলি সাবাহ জানায়, সোমবার ভূমিকম্পের ঘটনার পরপরেই উড়োজাহাজে করে দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে নির্দেশ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তারই অংশ হিসেবে এ সাহায্য পাঠানো হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানায়, তুরস্ক এবং সিরিয়ায় আড়াই কোটির বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। দুটি দেশের কয়েক হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। সোমবার ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। সিরিয়ার ন্যাশনাল আর্থকোয়েক সেন্টারের প্রধান রায়েদ আহমেদ এটিকে ‘ইতিহাসে তাদের রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প বলে অভিহিত করেছেন। এদিকে ভূমিকম্পের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এরদোয়ান টুইটারে বলেন, আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে। সূত্র: বাংলাদেশ জার্নাল এম ইউ/০৮ ফেব্রুয়ারি ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×