হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের দাবি, দুটি মার্কিন ড্রোন জব্দ ও ভূপাতিত করেছে দেশটির বাহিনী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: মার্কিন ড্রোনতেহরান,১৭ নভেম্বর-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কেশম দ্বীপের দক্ষিণে ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি নবম এমকিউএম-১৭০ ড্রোনটি জব্দ করেছে। একই সময়ে হরমুজ…


মার্কিন ড্রোন

তেহরান,১৭ নভেম্বর-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কেশম দ্বীপের দক্ষিণে ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি নবম এমকিউএম-১৭০ ড্রোনটি জব্দ করেছে। একই সময়ে হরমুজ প্রণালির ওপর মার্কিন এমকিউ-১ মডেলের আরেকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার আইআরজিসির বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ডিভিশনের বিশেষজ্ঞরা অত্যন্ত নিখুঁত ও সফল ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে আরও একটি এমকিউএম-১৭০ ড্রোনের নিয়ন্ত্রণ নেন। পরে ড্রোনটিকে অক্ষত অবস্থায় কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলের আকাশ থেকে নিচে নামিয়ে আনা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বশেষ এই ঘটনার মধ্য দিয়ে আইআরজিসির হাতে জব্দ হওয়া এমকিউএম-১৭০ ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়টিতে।

আরও পড়ুন

বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ধারাবাহিকভাবে ধ্বংস ও জব্দ হওয়ার ঘটনা প্রমাণ করে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এমনকি তাদের কমান্ডাররাও এখন এসব ক্ষয়ক্ষতির সঠিক হিসাব রাখতে পারছেন না।

আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের তথাকথিত প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব তাদের সামরিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ইরানের আকাশসীমা কোনো আগ্রাসীর জন্য পরীক্ষাক্ষেত্র হতে পারে না উল্লেখ করে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো বৈরী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-১ ড্রোনে আঘাত হানে। এতে ড্রোনটি ধ্বংস হয়ে যায়।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইরানের দাবি, দুটি মার্কিন ড্রোন জব্দ ও ভূপাতিত করেছে দেশটির বাহিনী সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মার্কিন ড্রোনতেহরান,১৭ নভেম্বর-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কেশম দ্বীপের দক্ষিণে ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের দাবি, দুটি মার্কিন ড্রোন জব্দ ও ভূপাতিত করেছে দেশটির বাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের দাবি, দুটি মার্কিন ড্রোন জব্দ ও ভূপাতিত করেছে দেশটির বাহিনী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] মার্কিন ড্রোনতেহরান,১৭ নভেম্বর-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কেশম দ্বীপের দক্ষিণে ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি নবম এমকিউএম-১৭০ ড্রোনটি জব্দ করেছে। একই সময়ে হরমুজ প্রণালির ওপর মার্কিন এমকিউ-১ মডেলের আরেকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী।মঙ্গলবার আইআরজিসির বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ডিভিশনের বিশেষজ্ঞরা অত্যন্ত নিখুঁত ও সফল ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে আরও একটি এমকিউএম-১৭০ ড্রোনের নিয়ন্ত্রণ নেন। পরে ড্রোনটিকে অক্ষত অবস্থায় কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলের আকাশ থেকে নিচে নামিয়ে আনা হয়।প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বশেষ এই ঘটনার মধ্য দিয়ে আইআরজিসির হাতে জব্দ হওয়া এমকিউএম-১৭০ ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়টিতে।এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ধারাবাহিকভাবে ধ্বংস ও জব্দ হওয়ার ঘটনা প্রমাণ করে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এমনকি তাদের কমান্ডাররাও এখন এসব ক্ষয়ক্ষতির সঠিক হিসাব রাখতে পারছেন না।আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের তথাকথিত প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব তাদের সামরিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ইরানের আকাশসীমা কোনো আগ্রাসীর জন্য পরীক্ষাক্ষেত্র হতে পারে না উল্লেখ করে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো বৈরী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-১ ড্রোনে আঘাত হানে। এতে ড্রোনটি ধ্বংস হয়ে যায়।এস এম/ ১৭ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×