হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতিসংঘের মহাসচিব পদে আলোচনায় এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান, অনিশ্চিত প্রার্থিতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: রেবেকা গ্রিনস্প্যানওয়াশিংটন, ১৭ নভেম্বর-জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অন্তত একটি…


রেবেকা গ্রিনস্প্যান

ওয়াশিংটন, ১৭ নভেম্বর-জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অন্তত একটি দেশের বিরোধিতার কারণে তার প্রার্থিতা এখনও অনিশ্চিত।

বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না পেলে জাতিসংঘের শীর্ষ পদে তার আসীন হওয়ার পথ কঠিন হয়ে উঠতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক অনানুষ্ঠানিক ভোটে (স্ট্র পোল) অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন ৭০ বছর বয়সী গ্রিনস্প্যান। নির্বাচিত হলে তিনিই হবেন জাতিসংঘের প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব।

আরও পড়ুন

মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বললেন ট্রাম্প, তাকাইচিকে বললেন আরও কঠোর

বর্তমানে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। তার উত্তরসূরি নির্বাচনের প্রতিযোগিতায় রয়েছেন মোট আটজন প্রার্থী।

তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনো একটি দেশ ভেটো দিলে তার প্রার্থিতা আটকে যেতে পারে। গোপন ভোটের কারণে কোন দেশ তার বিরোধিতা করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গ্রিনস্প্যানের কূটনৈতিক অভিজ্ঞতা তার অন্যতম বড় শক্তি। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চালু রাখতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই চুক্তির আওতায় এক বছরে প্রায় ৩ কোটি ২০ লাখ টন শস্য রপ্তানি হয়। তবে চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার সমালোচনা করায় মস্কোর ভেটো দেওয়ার আশঙ্কাও রয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতেও তার অবস্থান আলোচনায় এসেছে। পোলিশ ইহুদি শরণার্থী পরিবারের সন্তান গ্রিনস্প্যান গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তার নেতৃত্বে আঙ্কটাডের বিভিন্ন প্রতিবেদনে ফিলিস্তিনি অর্থনীতির ওপর ইসরায়েলি দখলদারত্ব ও বিধিনিষেধের প্রভাব তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রার্থী হওয়ায় ট্রাম্প প্রশাসনকে সংস্কারের বিষয়ে আশ্বস্ত করাই হবে গ্রিনস্প্যানের বড় চ্যালেঞ্জ। ট্রাম্প বরাবরই জাতিসংঘের কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের পক্ষে। তাই সংস্থাটির সংস্কার নিয়ে গ্রিনস্প্যানের পরিকল্পনা ওয়াশিংটনের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তার ওপরই তার প্রার্থিতার ভাগ্য অনেকটা নির্ভর করছে।

গ্রিনস্প্যানের ভাষ্য, জাতিসংঘকে আরও সাহসী হতে হবে এবং পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। তার মতে, কূটনৈতিক আলোচনায় একাধিক উদ্যোগ ব্যর্থ হলেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা বন্ধ করা যাবে না।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: জাতিসংঘের মহাসচিব পদে আলোচনায় এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান, অনিশ্চিত প্রার্থিতা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: রেবেকা গ্রিনস্প্যানওয়াশিংটন, ১৭ নভেম্বর-জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

জাতিসংঘের মহাসচিব পদে আলোচনায় এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান, অনিশ্চিত প্রার্থিতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতিসংঘের মহাসচিব পদে আলোচনায় এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান, অনিশ্চিত প্রার্থিতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] রেবেকা গ্রিনস্প্যানওয়াশিংটন, ১৭ নভেম্বর-জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অন্তত একটি দেশের বিরোধিতার কারণে তার প্রার্থিতা এখনও অনিশ্চিত।বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না পেলে জাতিসংঘের শীর্ষ পদে তার আসীন হওয়ার পথ কঠিন হয়ে উঠতে পারে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক অনানুষ্ঠানিক ভোটে (স্ট্র পোল) অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন ৭০ বছর বয়সী গ্রিনস্প্যান। নির্বাচিত হলে তিনিই হবেন জাতিসংঘের প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব।বর্তমানে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। তার উত্তরসূরি নির্বাচনের প্রতিযোগিতায় রয়েছেন মোট আটজন প্রার্থী।তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনো একটি দেশ ভেটো দিলে তার প্রার্থিতা আটকে যেতে পারে। গোপন ভোটের কারণে কোন দেশ তার বিরোধিতা করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।গ্রিনস্প্যানের কূটনৈতিক অভিজ্ঞতা তার অন্যতম বড় শক্তি। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চালু রাখতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই চুক্তির আওতায় এক বছরে প্রায় ৩ কোটি ২০ লাখ টন শস্য রপ্তানি হয়। তবে চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার সমালোচনা করায় মস্কোর ভেটো দেওয়ার আশঙ্কাও রয়েছে।ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতেও তার অবস্থান আলোচনায় এসেছে। পোলিশ ইহুদি শরণার্থী পরিবারের সন্তান গ্রিনস্প্যান গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তার নেতৃত্বে আঙ্কটাডের বিভিন্ন প্রতিবেদনে ফিলিস্তিনি অর্থনীতির ওপর ইসরায়েলি দখলদারত্ব ও বিধিনিষেধের প্রভাব তুলে ধরা হয়েছে।বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রার্থী হওয়ায় ট্রাম্প প্রশাসনকে সংস্কারের বিষয়ে আশ্বস্ত করাই হবে গ্রিনস্প্যানের বড় চ্যালেঞ্জ। ট্রাম্প বরাবরই জাতিসংঘের কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের পক্ষে। তাই সংস্থাটির সংস্কার নিয়ে গ্রিনস্প্যানের পরিকল্পনা ওয়াশিংটনের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তার ওপরই তার প্রার্থিতার ভাগ্য অনেকটা নির্ভর করছে।গ্রিনস্প্যানের ভাষ্য, জাতিসংঘকে আরও সাহসী হতে হবে এবং পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। তার মতে, কূটনৈতিক আলোচনায় একাধিক উদ্যোগ ব্যর্থ হলেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা বন্ধ করা যাবে না।এস এম/ ১৭ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×