হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০২৭ সাল থেকে ভারতীয় নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ভারতীয় নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়াকুয়ালালামপুর,১৯ নভেম্বর-আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের সুবিধা বাতিল করতে যাচ…


ভারতীয় নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

কুয়ালালামপুর,১৯ নভেম্বর-আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের সুবিধা বাতিল করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন নিয়ম কার্যকর হলে আগামী বছরের শুরু থেকে মালয়েশিয়া ভ্রমণ করতে ইচ্ছুক সব ভারতীয় নাগরিককে দেশটিতে যাওয়ার আগেই বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। গত ১৭ নভেম্বর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, আগামী বছরের শুরু থেকে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য চালু থাকা ভিসা অব্যাহতি সুবিধা আর কার্যকর থাকবে না। ওই তারিখ থেকে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ভারতীয় নাগরিকদের আগেই বৈধ ভিসা নিতে হবে। নতুন প্রবেশ নীতিমালা কার্যকর হওয়ার আগেই, অর্থাৎ আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ভারতীয় নাগরিকরা মালয়েশিয়ার সরকারি অনলাইন পোর্টাল ‘মাইভিসা’র মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন।

ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বাড়াতে ঝুলে থাকা আবেদনগুলোর ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ভিসার আবেদন সাত কার্যদিবসের বেশি সময় ধরে ‘নিউ অ্যাপ্লিকেশন’ অথবা ‘পেন্ডিং পেমেন্ট’ অবস্থায় থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। গত ২৮ সেপ্টেম্বর ইমিগ্রেশন বিভাগের এক ঘোষণায় জানানো হয়, এই নিয়ম ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬-এর আগে জমা দেওয়া আবেদনসহ সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। যেসব আবেদন মেয়াদোত্তীর্ণ হয়ে বাতিল হবে, সেসব আবেদনকারীকে হালনাগাদ ভিসা আবেদনপত্র ব্যবহার করে নতুন করে আবেদন জমা দিতে হবে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নতুন ভিসা আবেদন নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে আবেদনকারীদের সংশোধিত নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ১১৫টির বেশি হামলা: স্যাটেলাইট চিত্রে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

এছাড়া ভিসা ফি নিয়েও আবেদনকারীদের সতর্ক করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকরণ ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। আবেদন অনুমোদিত হোক বা প্রত্যাখ্যাত হোক, জমা দেওয়া ফি ফেরত পাওয়া যাবে না। এমনকি ভিসা নীতিমালায় পরিবর্তন আসলেও কিংবা আবেদনকারীর ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তন হলেও এই ফি ফেরত দেওয়া হবে না।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ২০২৭ সাল থেকে ভারতীয় নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ভারতীয় নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়াকুয়ালালামপুর,১৯ নভেম্বর-আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে ভারতীয় নাগরিকদের । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

২০২৭ সাল থেকে ভারতীয় নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০২৭ সাল থেকে ভারতীয় নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ভারতীয় নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়াকুয়ালালামপুর,১৯ নভেম্বর-আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের সুবিধা বাতিল করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন নিয়ম কার্যকর হলে আগামী বছরের শুরু থেকে মালয়েশিয়া ভ্রমণ করতে ইচ্ছুক সব ভারতীয় নাগরিককে দেশটিতে যাওয়ার আগেই বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। গত ১৭ নভেম্বর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, আগামী বছরের শুরু থেকে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য চালু থাকা ভিসা অব্যাহতি সুবিধা আর কার্যকর থাকবে না। ওই তারিখ থেকে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ভারতীয় নাগরিকদের আগেই বৈধ ভিসা নিতে হবে। নতুন প্রবেশ নীতিমালা কার্যকর হওয়ার আগেই, অর্থাৎ আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ভারতীয় নাগরিকরা মালয়েশিয়ার সরকারি অনলাইন পোর্টাল ‘মাইভিসা’র মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন।ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বাড়াতে ঝুলে থাকা আবেদনগুলোর ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ভিসার আবেদন সাত কার্যদিবসের বেশি সময় ধরে ‘নিউ অ্যাপ্লিকেশন’ অথবা ‘পেন্ডিং পেমেন্ট’ অবস্থায় থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। গত ২৮ সেপ্টেম্বর ইমিগ্রেশন বিভাগের এক ঘোষণায় জানানো হয়, এই নিয়ম ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬-এর আগে জমা দেওয়া আবেদনসহ সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। যেসব আবেদন মেয়াদোত্তীর্ণ হয়ে বাতিল হবে, সেসব আবেদনকারীকে হালনাগাদ ভিসা আবেদনপত্র ব্যবহার করে নতুন করে আবেদন জমা দিতে হবে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নতুন ভিসা আবেদন নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে আবেদনকারীদের সংশোধিত নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।এছাড়া ভিসা ফি নিয়েও আবেদনকারীদের সতর্ক করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকরণ ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। আবেদন অনুমোদিত হোক বা প্রত্যাখ্যাত হোক, জমা দেওয়া ফি ফেরত পাওয়া যাবে না। এমনকি ভিসা নীতিমালায় পরিবর্তন আসলেও কিংবা আবেদনকারীর ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তন হলেও এই ফি ফেরত দেওয়া হবে না।এস এম/ ১৯ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×