হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: হুমায়ুন কবিরঢাকা,২০ নভেম্বর-আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও জোরদা…


হুমায়ুন কবির

ঢাকা,২০ নভেম্বর-আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় সম্পর্কে শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে বাংলাদেশ জোরালোভাবে আলোচনা চালিয়ে যাবে।

হুমায়ুন কবির বলেন, এই ঐতিহাসিক রায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের আইনি অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

আরও পড়ুন

‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগানে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর। এর মাধ্যমে তারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে নতুন করে জীবন শুরু করতে পারবে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে কাজ করবে।

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবে।

ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় যাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, শুধু দ্বিপক্ষীয় প্রচেস্টার মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কখনো পূরণ করা সম্ভব নয়।

তবে বাংলাদেশ মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং এ ধরনের অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে, যাতে বেঁচে থাকা পরিবারগুলো ফিরে গিয়ে নতুন করে জীবন গড়তে পারে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, এই মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া যদি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তাহলে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর মধ্যেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য কাজ করবে।

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আসে, তাহলে ঢাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে। তবে এ ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কোনো প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি তিনি দেননি।

তিনি বলেন, আইসিজে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারকে দায়ী করেছে। একই সঙ্গে আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দায়ী করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। আদালত আরও বলেছে, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিভিন্ন বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার ধীরে ধীরে সংকুচিত করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, আদালত পর্যবেক্ষণ করেছে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতেও মিয়ানমার ব্যর্থ হয়েছে। এ ছাড়া ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে।

তিনি আরও বলেন, রায়ে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া এবং ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও রয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনগতভাবে বাধ্যতামূলক। প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

এদিকে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় প্রতিমন্ত্রী গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং আদালতে লিখিত বিবৃতি জমা দেওয়া ১১টি দেশকেও ধন্যবাদ জানান তিনি।

এ সময় তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেস্টার কথা স্বীকার করেন। পাশাপাশি কক্সবাজারে তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর সমর্থনের কথাও উল্লেখ করেন।

হুমায়ুন কবির এই রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতিও আহ্বান জানান তিনি।

এস এম/ ২০ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বাংলাদেশ: হুমায়ুন কবির সম্পর্কিত তথ্য কী?

উত্তর: হুমায়ুন কবিরঢাকা,২০ নভেম্বর-আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে জাত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] হুমায়ুন কবিরঢাকা,২০ নভেম্বর-আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় সম্পর্কে শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে বাংলাদেশ জোরালোভাবে আলোচনা চালিয়ে যাবে।হুমায়ুন কবির বলেন, এই ঐতিহাসিক রায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের আইনি অবস্থানকে আরও শক্তিশালী করেছে।তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর। এর মাধ্যমে তারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে নতুন করে জীবন শুরু করতে পারবে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে কাজ করবে।লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবে।ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় যাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, শুধু দ্বিপক্ষীয় প্রচেস্টার মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কখনো পূরণ করা সম্ভব নয়।তবে বাংলাদেশ মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং এ ধরনের অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে, যাতে বেঁচে থাকা পরিবারগুলো ফিরে গিয়ে নতুন করে জীবন গড়তে পারে বলেও জানান তিনি।হুমায়ুন কবির বলেন, এই মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া যদি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তাহলে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর মধ্যেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য কাজ করবে।রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আসে, তাহলে ঢাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে। তবে এ ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কোনো প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি তিনি দেননি।তিনি বলেন, আইসিজে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারকে দায়ী করেছে। একই সঙ্গে আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দায়ী করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। আদালত আরও বলেছে, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিভিন্ন বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার ধীরে ধীরে সংকুচিত করা হয়েছে।হুমায়ুন কবির বলেন, আদালত পর্যবেক্ষণ করেছে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতেও মিয়ানমার ব্যর্থ হয়েছে। এ ছাড়া ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে।তিনি আরও বলেন, রায়ে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া এবং ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও রয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনগতভাবে বাধ্যতামূলক। প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।এদিকে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় প্রতিমন্ত্রী গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং আদালতে লিখিত বিবৃতি জমা দেওয়া ১১টি দেশকেও ধন্যবাদ জানান তিনি।এ সময় তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেস্টার কথা স্বীকার করেন। পাশাপাশি কক্সবাজারে তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর সমর্থনের কথাও উল্লেখ করেন।হুমায়ুন কবির এই রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতিও আহ্বান জানান তিনি।এস এম/ ২০ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×