হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে রেলক্রসিংয়ে সিএনজিকে ধাক্কা, শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটির মাথা রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দ…

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটির মাথা রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকার নুরুল ইসলাম ও মনোয়ারা বেগমের মেয়ে তাসফিয়া (২৭), তাঁর তিন মাস বয়সী শিশু সন্তান এবং একই এলাকার রুবেল (৩০)।

রামু থানার (ওসি) একে ফজলুল হক ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় স্কুল শিক্ষক জামাল হোছাইন চৌধুরী জানান- কাইম্যারঘোনা থেকে নানার বাড়ি সিকদার পাড়ায় যাওয়ার পথে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি কাটির মাথা রেলক্রসিংয়ে পৌঁছালে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। তাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। তাঁর তিন মাস বয়সী শিশুসন্তান ও রুবেলকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুন

আগামী ১০ বছরে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে চীন: ট্রাম্পের বড় সতর্কবার্তা

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মর্মান্তিক এ দুর্ঘটনায় দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের সদস্য ও স্বজনদের এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রামুতে রেলক্রসিংয়ে সিএনজিকে ধাক্কা, শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটির মাথা রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে রেলক্রসিংয়ে সিএনজিকে ধাক্কা, শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে রেলক্রসিংয়ে সিএনজিকে ধাক্কা, শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটির মাথা রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকার নুরুল ইসলাম ও মনোয়ারা বেগমের মেয়ে তাসফিয়া (২৭), তাঁর তিন মাস বয়সী শিশু সন্তান এবং একই এলাকার রুবেল (৩০)। রামু থানার (ওসি) একে ফজলুল হক ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় স্কুল শিক্ষক জামাল হোছাইন চৌধুরী জানান- কাইম্যারঘোনা থেকে নানার বাড়ি সিকদার পাড়ায় যাওয়ার পথে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি কাটির মাথা রেলক্রসিংয়ে পৌঁছালে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। তাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। তাঁর তিন মাস বয়সী শিশুসন্তান ও রুবেলকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মর্মান্তিক এ দুর্ঘটনায় দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের সদস্য ও স্বজনদের এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×