ওয়াশিংটন, ২১ নভেম্বর-ফিফা সভাপতি নির্বাচনে চ্যালেঞ্জের মুখে দক্ষিণ আমেরিকার ফুটবল পরিচালনা পর্ষদ (কনমেবল) জিয়ান্নি ইনফান্তিনোর পরবর্তী মেয়াদের প্রার্থিতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আগামী বছরের নির্বাচনের আগে দক্ষিণ আমেরিকার কনফেডারেশনের ১০টি সদস্য অ্যাসোসিয়েশনই তার প্রার্থিতার পক্ষে সমর্থন জানিয়েছে।
কলম্বিয়ার বারানকিলায় কনমেবল কাউন্সিলের এক বৈঠকের পর এ সমর্থনের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে সংস্থাটি জানায়, তাদের সদস্যরা ইনফান্তিনোর প্রতি ‘দৃঢ় সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, এটি বর্তমান ফিফা সভাপতির নেতৃত্ব এবং ফুটবলে ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতি।
২০১৬ সাল থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব দেওয়া ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফিফা বৃহস্পতিবার নিশ্চিত করেছে, এই নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হবেন ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা।
গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা: একটি বিস্ফোরিত, আরেকটি অবিস্ফোরিত উদ্ধার
২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ইনফান্তিনো।
এর আগে বৃহস্পতিবার ‘ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশনস’ ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছিল। আফ্রিকা ও এশিয়ার ২২টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী এই সংস্থাটি জানিয়েছে, ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর অবদানের স্বীকৃতি হিসেবে তারা তাকে সমর্থন দিচ্ছে।
ইনফান্তিনোর ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব ব্যর্থ হওয়ার পর থেকেই তার পদত্যাগের দাবি উঠেছিল। এই প্রস্তাবের মাধ্যমে বিশ্বকাপসহ বড় বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ন্ত্রণের জন্য একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা ছিল। প্রস্তাবটির বিরোধিতা করে বেশ কয়েকটি কনফেডারেশন ও ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন। এর ফলে ফরাসি ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় এবং উয়েফার পছন্দের প্রার্থী হিসেবে ফিলিপ দিয়ালো সামনে আসেন।
আগামী ১৮ মার্চ মরক্কোতে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস এম/ ২১ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ইনফান্তিনোর পরবর্তী মেয়াদের প্রার্থিতায় সমর্থন জানাল কনমেবলের ১০ সদস্য সম্পর্কিত তথ্য কী?
উত্তর: জিয়ান্নি ইনফান্তিনোওয়াশিংটন, ২১ নভেম্বর-ফিফা সভাপতি নির্বাচনে চ্যালেঞ্জের মুখে দক্ষিণ আমেরিকার ফুটবল পরিচালনা পর্ষদ (কনমেবল) জিয়ান্ন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন