হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীলঙ্কার পর এবার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


প্রিটোরিয়া, ১৫ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল বাংলাদেশের। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

মঙ্গলবার সেইন্ট জর্জ পার্কে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। জবাবে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ওভারে আউট হন শামিমা সুলতানা। কিছু পরেই বোল্ড হন ওপেনার মুর্শিদা খাতুন। ১৭ বল খেলে ৭ রান করেন সোবহানা মোস্তারি। অষ্টম ওভারে ৪২ রানে ৩ উইকেট হারানোর পর স্বর্ণা আক্তারের সঙ্গে ৪৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন নিগার। এ ছাড়া স্বর্ণা জাতীয় দলে অভিষেকে ৫ রানের পর এবারও ভালো করতে পারেননি। ২৭ বলে ১২ রান করে বোল্ড হন তিনি।

৪১ বলে ফিফটি করে এগিয়ে যাওয়া নিগার আউট হন শেষের আগের ওভারে ক্যাচ দিয়ে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটির কীর্তি গড়ে ৫০ বলে ৫৭ রান করেন নিগার।

১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই ওপেনার বেথ মুনিকে হারায় অস্ট্রেলিয়া। তবে তাতে কোনো বেগই পেতে হয়নি অজিদের। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন হিলি ও ল্যানিং। হিলি ৩৭ রান করে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ল্যানিং।

অস্ট্রেলিয়ার অধিনায়ক ৪৯ বলে গড়েন ৪৮ রানের ইনিংস। এতে রয়েছে ৪টি চার। এ ছাড়া ২০ বলে ১৯ রান করেন গার্ডনার।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। অন্যদিকে, ২০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ার বোলার জর্জিয়া ওয়েরহ্যাম।

উল্লেখ্য, নিজেদের পরের ম্যাচে শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১০৭/৭ (শামিমা ১, মুর্শিদা ৭, সোবহানা ৭, নিগার ৫৭, স্বর্ণা ১২, রুমানা ৪, রিতু ৩*, নাহিদা ৬, মারুফা ১*; শুট ৪-০-২১-১, ব্রাউন ৪-০-২৩-২, গার্ডনার ৪-০-১৭-১, কিং ৩-০-২১-০, পেরি ১-০-৪-০, ওয়েরহ্যাম ৪-০-২০-৩)

অস্ট্রেলিয়া নারী দল: ১৮.২ ওভারে ১১১/২ (হিলি ৩৭, মুনি ২, ল্যানিং ৪৮*, গার্ডনার ১৯*; মারুফা ৪-০-১৯-১, সালমা ২.২-০-১৯-০, নাহিদা ৪-০-৩২-০, ফাহিমা ২-০-১১-০, রিতু ২-০-৯-০)

ফল: অস্ট্রেলিয়া নারী দল ৮ উইকেটে জয়ী

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

শ্রীলঙ্কার পর এবার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীলঙ্কার পর এবার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] প্রিটোরিয়া, ১৫ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল বাংলাদেশের। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার সেইন্ট জর্জ পার্কে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। জবাবে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ওভারে আউট হন শামিমা সুলতানা। কিছু পরেই বোল্ড হন ওপেনার মুর্শিদা খাতুন। ১৭ বল খেলে ৭ রান করেন সোবহানা মোস্তারি। অষ্টম ওভারে ৪২ রানে ৩ উইকেট হারানোর পর স্বর্ণা আক্তারের সঙ্গে ৪৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন নিগার। এ ছাড়া স্বর্ণা জাতীয় দলে অভিষেকে ৫ রানের পর এবারও ভালো করতে পারেননি। ২৭ বলে ১২ রান করে বোল্ড হন তিনি। ৪১ বলে ফিফটি করে এগিয়ে যাওয়া নিগার আউট হন শেষের আগের ওভারে ক্যাচ দিয়ে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটির কীর্তি গড়ে ৫০ বলে ৫৭ রান করেন নিগার। ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই ওপেনার বেথ মুনিকে হারায় অস্ট্রেলিয়া। তবে তাতে কোনো বেগই পেতে হয়নি অজিদের। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন হিলি ও ল্যানিং। হিলি ৩৭ রান করে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ল্যানিং। অস্ট্রেলিয়ার অধিনায়ক ৪৯ বলে গড়েন ৪৮ রানের ইনিংস। এতে রয়েছে ৪টি চার। এ ছাড়া ২০ বলে ১৯ রান করেন গার্ডনার। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। অন্যদিকে, ২০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ার বোলার জর্জিয়া ওয়েরহ্যাম। উল্লেখ্য, নিজেদের পরের ম্যাচে শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১০৭/৭ (শামিমা ১, মুর্শিদা ৭, সোবহানা ৭, নিগার ৫৭, স্বর্ণা ১২, রুমানা ৪, রিতু ৩*, নাহিদা ৬, মারুফা ১*; শুট ৪-০-২১-১, ব্রাউন ৪-০-২৩-২, গার্ডনার ৪-০-১৭-১, কিং ৩-০-২১-০, পেরি ১-০-৪-০, ওয়েরহ্যাম ৪-০-২০-৩) অস্ট্রেলিয়া নারী দল: ১৮.২ ওভারে ১১১/২ (হিলি ৩৭, মুনি ২, ল্যানিং ৪৮*, গার্ডনার ১৯*; মারুফা ৪-০-১৯-১, সালমা ২.২-০-১৯-০, নাহিদা ৪-০-৩২-০, ফাহিমা ২-০-১১-০, রিতু ২-০-৯-০) ফল: অস্ট্রেলিয়া নারী দল ৮ উইকেটে জয়ী সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×