হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘আপনি জয়ী হতে চলেছেন’, জেলেনস্কিকে বাইডেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


কিয়েভ, ২১ ফেব্রুয়ারি – যতদিন সময় লাগবে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র।

কিয়েভে অঘোষিত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি বলেন, ‘আপনি জয়ী হতে চলেছেন বলে আমাদের আস্থা আছে। ’

রাশিয়ার উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ভুল’ ভেবেছিলেন যে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের রাশিয়া ছাড়িয়ে যেতে পারে।

বাইডেনের ইউক্রেন সফরের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, কিয়েভে বাইডেনের উপস্থিতির উদ্দেশ্য ছিল ‘ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন অটুট প্রতিশ্রুতি’ পুনর্নিশ্চিত করা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও, বাইডেন কিয়েভে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়।

এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান।

মূলত বাইডেন কিয়েভে যাওয়ার পর যেন কোনো ধরনের হামলা বা ভুল বোঝাবুঝি না হয় সেটি নিশ্চিতেই রাশিয়াকে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন সুলিভান।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্ণ হতে চলছে। দেশটির বিভিন্ন প্রদেশে যুদ্ধ পরিস্থিতি বর্তমান। এ অবস্থায় প্রথমবারের মতো বাইডেনের কিয়েভ সফর অনেকটাই চমকপ্রদ।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/২১ ফেব্রুয়ারি ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘আপনি জয়ী হতে চলেছেন’, জেলেনস্কিকে বাইডেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘আপনি জয়ী হতে চলেছেন’, জেলেনস্কিকে বাইডেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২১ ফেব্রুয়ারি – যতদিন সময় লাগবে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র। কিয়েভে অঘোষিত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি বলেন, ‘আপনি জয়ী হতে চলেছেন বলে আমাদের আস্থা আছে। ’ রাশিয়ার উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ভুল’ ভেবেছিলেন যে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের রাশিয়া ছাড়িয়ে যেতে পারে। বাইডেনের ইউক্রেন সফরের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, কিয়েভে বাইডেনের উপস্থিতির উদ্দেশ্য ছিল ‘ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন অটুট প্রতিশ্রুতি’ পুনর্নিশ্চিত করা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও, বাইডেন কিয়েভে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়। এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। মূলত বাইডেন কিয়েভে যাওয়ার পর যেন কোনো ধরনের হামলা বা ভুল বোঝাবুঝি না হয় সেটি নিশ্চিতেই রাশিয়াকে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন সুলিভান। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্ণ হতে চলছে। দেশটির বিভিন্ন প্রদেশে যুদ্ধ পরিস্থিতি বর্তমান। এ অবস্থায় প্রথমবারের মতো বাইডেনের কিয়েভ সফর অনেকটাই চমকপ্রদ। সূত্র: বাংলানিউজএম ইউ/২১ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×