হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অকারণে যখন হেডলাইন হই তখন খুব দুঃখ পাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


চাঁদপুর, ১৩ অক্টোবর – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সাংবাদিকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনা সরকাররের ধারাবাহিকতা দরকার। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বর্তমান সরকার করেছে। শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে উন্নয়নের মধ্যে মেগা প্রকল্প হবে শিক্ষা এবং স্বাস্থ্য।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের কারণে আমরা উন্নত জীবনযাপন করতে পারছি। পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত দেশ গড়ার জন্য শেখ হাসিনা সরকার প্রয়োজন। সামনে যে নির্বাচন সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার। বিভিন্ন জরিপে উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। এর কারণ হাচ্ছে এ সরকার জনগণের নিকট যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করেছে। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতির বেশিও কাজ করেছে।

তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে আগের অনেক জনপ্রতিনিধির বাড়ির সামনের উন্নয়ন কাজগুলোও করে দিতে হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি সেবা দিয়ে থাকি, তাহলে জনগণ আমাদেরকে আবারও সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি আবারও নৌকার বিজয় হবে। আর সাংবাদিক হিসেবে আপনারা অতীতের ন্যয় সব সময় আমাদের ভালো কাজে সহযোগিতা করবেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরের সাংবাদিকদের ইতিহাস অনেক পুরোনো এবং সমৃদ্ধ। এখান থেকে প্রকাশিত অনেকগুলো পত্রিকা শুরু থেকে তাদের মান ধরে রাখতে সক্ষম হয়েছে। অনেকে পত্রিকায় চটকদার হেডলাইন ব্যবহার করলেও ভেতরে তথ্যবহুল কিছুই পাওয়া যায় না। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা এবং নির্মোহতা অনুসরণ করবেন। আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় অনেক কারণে হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন হই, তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এই বিষয়ে আরও সচেষ্ট হবেন।

দীপু মনি বলেন, সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। কারণ আমার বাবার হাত ধরেই অনেক বড় মাপের সাংবাদিক তৈরি হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব আমাকে আজীবন সদস্য করে সম্মানিত করেছে। তাদের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছে। বর্তমানে সাংবাদিকতা অনেক বিস্তৃত। শুধুমাত্র সংবাদপত্রে সীমাবদ্ধতা নেই, অনলাইন ও ইলিকট্রনিক মিডিয়া অনেক এগিয়েছে। কিন্তু বিস্তৃত হওয়ার পাশাপাশি সংবাদ উপস্থাপনের মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, এফবিসিসিআই’র পরিচালক মো. শাহাবুদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত ও সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ।

সমাবেশে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রণজিত রায় চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অকারণে যখন হেডলাইন হই তখন খুব দুঃখ পাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অকারণে যখন হেডলাইন হই তখন খুব দুঃখ পাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ১৩ অক্টোবর – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সাংবাদিকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনা সরকাররের ধারাবাহিকতা দরকার। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বর্তমান সরকার করেছে। শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে উন্নয়নের মধ্যে মেগা প্রকল্প হবে শিক্ষা এবং স্বাস্থ্য। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের কারণে আমরা উন্নত জীবনযাপন করতে পারছি। পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত দেশ গড়ার জন্য শেখ হাসিনা সরকার প্রয়োজন। সামনে যে নির্বাচন সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার। বিভিন্ন জরিপে উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। এর কারণ হাচ্ছে এ সরকার জনগণের নিকট যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করেছে। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতির বেশিও কাজ করেছে। তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে আগের অনেক জনপ্রতিনিধির বাড়ির সামনের উন্নয়ন কাজগুলোও করে দিতে হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি সেবা দিয়ে থাকি, তাহলে জনগণ আমাদেরকে আবারও সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি আবারও নৌকার বিজয় হবে। আর সাংবাদিক হিসেবে আপনারা অতীতের ন্যয় সব সময় আমাদের ভালো কাজে সহযোগিতা করবেন। সাংবাদিকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরের সাংবাদিকদের ইতিহাস অনেক পুরোনো এবং সমৃদ্ধ। এখান থেকে প্রকাশিত অনেকগুলো পত্রিকা শুরু থেকে তাদের মান ধরে রাখতে সক্ষম হয়েছে। অনেকে পত্রিকায় চটকদার হেডলাইন ব্যবহার করলেও ভেতরে তথ্যবহুল কিছুই পাওয়া যায় না। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা এবং নির্মোহতা অনুসরণ করবেন। আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় অনেক কারণে হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন হই, তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এই বিষয়ে আরও সচেষ্ট হবেন। দীপু মনি বলেন, সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। কারণ আমার বাবার হাত ধরেই অনেক বড় মাপের সাংবাদিক তৈরি হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব আমাকে আজীবন সদস্য করে সম্মানিত করেছে। তাদের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছে। বর্তমানে সাংবাদিকতা অনেক বিস্তৃত। শুধুমাত্র সংবাদপত্রে সীমাবদ্ধতা নেই, অনলাইন ও ইলিকট্রনিক মিডিয়া অনেক এগিয়েছে। কিন্তু বিস্তৃত হওয়ার পাশাপাশি সংবাদ উপস্থাপনের মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, এফবিসিসিআই’র পরিচালক মো. শাহাবুদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত ও সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ। সমাবেশে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রণজিত রায় চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন । সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×