হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অকালে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


চলে গেলেন হলিউডের স্টার ট্রেক মার্ভেল খ্যাত অভিনেতা কেনেথ মিচেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। জানা গেছে, তিনি ২৫ ফেব্রুয়ারি মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে অভিনেতার মৃত্যুর সংবাদটি প্রকাশ করা হয়। অভিনেতা কেনেথ মিচেলের মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেতা কেনেথ মিচেল সিনেমায় হলিউডের ‘স্টার ট্রেক: ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন কেনেথ মিশেল। সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে এএলএস ধরা পড়ে মিচেলের।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এটি একটি বিরল ও দুরারোগ্য মারণ ব্যাধি। বিগত বছরগুলোতে তিনি এবং তার পরিবার তার স্বাস্থ্য সম্পর্কে পর্যায়ক্রমিক আপডেট শেয়ার করেছেন। আগস্টে মিচেল ইনস্টাগ্রামে একটি পোস্টে তার রোগ নির্ণয়ের পঞ্চম বার্ষিকী সম্পর্কে ভক্তদের জানিয়েছিলেন। কিন্তু এর কয়েকমাসের মধ্যেই তার চিরবিদায়ের খবর শোনা গেছে।

কানাডায় জন্ম ও বেড়ে ওঠা মিচেল তার অভিনয়ের ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন। ২০০৪ সালের হকি ফিল্ম ‘মিরাকল’-এ একজন অলিম্পিয়ানের চরিত্রে অভিনয় করে দর্শকের বাহবা পান মিচেল।

২০১৯ সালে তিনি মার্ভেল ফ্র্যাঞ্চাইজির ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বহু টিভি সিরিজে অভিনয় করেছেন মিচেল, যার মধ্যে রয়েছে ‘জেরিকো’, ‘দ্য অ্যাস্ট্রোনট ওয়াইভস ক্লাব’ এবং ‘জন্মের সময় সুইচড’র মতো জনপ্রিয় সিরিজ।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মিচেল ‘স্টার ট্রেক: ডিসকভারি’তে ক্লিঙ্গন কোল, কোল-শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিও চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যুকালে মিচেল তার স্ত্রী সুসান এবং তাদের দুই ছোট সন্তানকে রেখে গেছেন।

আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

অকালে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অকালে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চলে গেলেন হলিউডের স্টার ট্রেক মার্ভেল খ্যাত অভিনেতা কেনেথ মিচেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। জানা গেছে, তিনি ২৫ ফেব্রুয়ারি মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে অভিনেতার মৃত্যুর সংবাদটি প্রকাশ করা হয়। অভিনেতা কেনেথ মিচেলের মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা কেনেথ মিচেল সিনেমায় হলিউডের ‘স্টার ট্রেক: ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন কেনেথ মিশেল। সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে এএলএস ধরা পড়ে মিচেলের। এটি একটি বিরল ও দুরারোগ্য মারণ ব্যাধি। বিগত বছরগুলোতে তিনি এবং তার পরিবার তার স্বাস্থ্য সম্পর্কে পর্যায়ক্রমিক আপডেট শেয়ার করেছেন। আগস্টে মিচেল ইনস্টাগ্রামে একটি পোস্টে তার রোগ নির্ণয়ের পঞ্চম বার্ষিকী সম্পর্কে ভক্তদের জানিয়েছিলেন। কিন্তু এর কয়েকমাসের মধ্যেই তার চিরবিদায়ের খবর শোনা গেছে। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা মিচেল তার অভিনয়ের ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন। ২০০৪ সালের হকি ফিল্ম ‘মিরাকল’-এ একজন অলিম্পিয়ানের চরিত্রে অভিনয় করে দর্শকের বাহবা পান মিচেল। ২০১৯ সালে তিনি মার্ভেল ফ্র্যাঞ্চাইজির ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বহু টিভি সিরিজে অভিনয় করেছেন মিচেল, যার মধ্যে রয়েছে ‘জেরিকো’, ‘দ্য অ্যাস্ট্রোনট ওয়াইভস ক্লাব’ এবং ‘জন্মের সময় সুইচড’র মতো জনপ্রিয় সিরিজ। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মিচেল ‘স্টার ট্রেক: ডিসকভারি’তে ক্লিঙ্গন কোল, কোল-শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিও চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যুকালে মিচেল তার স্ত্রী সুসান এবং তাদের দুই ছোট সন্তানকে রেখে গেছেন। আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×