হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়: টাইগারদের ২ কোটি টাকা বোনাস ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ জুন – অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে দুই কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ টানা জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

অজিদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। দলের নিয়মিত কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই সফরকারী অস্ট্রেলিয়া দল টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জে পড়ে। মিরপুরের মাঠে টাইগারদের বোলিং এবং ব্যাটিং নৈপুণ্যে বিধ্বস্ত হয়েছে ওয়ানডে ইতিহাসের অন্যতম সফল এই দলটি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মতো বড় দলগুলোর বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অর্জনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে।

এনএন/ ১৩ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়: টাইগারদের ২ কোটি টাকা বোনাস ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়: টাইগারদের ২ কোটি টাকা বোনাস ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ জুন – অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে দুই কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ টানা জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ।অজিদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। দলের নিয়মিত কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই সফরকারী অস্ট্রেলিয়া দল টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জে পড়ে। মিরপুরের মাঠে টাইগারদের বোলিং এবং ব্যাটিং নৈপুণ্যে বিধ্বস্ত হয়েছে ওয়ানডে ইতিহাসের অন্যতম সফল এই দলটি।সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে লাল সবুজের প্রতিনিধিরা।এর আগে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মতো বড় দলগুলোর বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অর্জনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে।এনএন/ ১৩ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×