হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অতিরিক্ত ভাড়ার অভিযোগে চটলেন মন্ত্রী, সাংবাদিকদের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৭ মে – নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নিয়ে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে পাঁচ গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে এক সাংবাদিক অভিযোগ করলে মন্ত্রী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, যদি আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তবে আমার গাড়িতে উঠুন। আমরা এখনই সেখানে যাব। কোন কাউন্টার বাড়তি ভাড়া নিয়েছে বা চেয়েছে, তা আমাকে দেখান।

আরও পড়ুন

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৩ নম্বরে: বাতাসে চরম স্বাস্থ্যঝুঁকি

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং পরিবহন মালিক শ্রমিক সংগঠনের সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। মন্ত্রী জানান যে, টার্মিনালগুলোতে পুলিশ, র‍্যাব এবং বিআরটিএর বিশেষ দল কাজ করছে।

তিনি দাবি করেন, যাত্রীরা নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী টিকিট কাটছেন এবং কোনো বড় অনিয়মের ঘটনা ঘটেনি। ঈদযাত্রা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, যমুনা সেতু কেন্দ্রিক কিছুটা যানবাহনের চাপ থাকলেও সার্বিকভাবে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি অভিযোগ করেন যে, কিছু স্বার্থান্বেষী মহল আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

কোনো কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া যাত্রীদের সুবিধার্থে তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি সাংবাদিকদের ছদ্মবেশে বাস টার্মিনাল পরিদর্শন করে প্রকৃত তথ্য তুলে আনার অনুরোধ করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

অতিরিক্ত ভাড়ার অভিযোগে চটলেন মন্ত্রী, সাংবাদিকদের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অতিরিক্ত ভাড়ার অভিযোগে চটলেন মন্ত্রী, সাংবাদিকদের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ মে – নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নিয়ে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়।মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে পাঁচ গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে এক সাংবাদিক অভিযোগ করলে মন্ত্রী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, যদি আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তবে আমার গাড়িতে উঠুন। আমরা এখনই সেখানে যাব। কোন কাউন্টার বাড়তি ভাড়া নিয়েছে বা চেয়েছে, তা আমাকে দেখান।পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং পরিবহন মালিক শ্রমিক সংগঠনের সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। মন্ত্রী জানান যে, টার্মিনালগুলোতে পুলিশ, র‍্যাব এবং বিআরটিএর বিশেষ দল কাজ করছে।তিনি দাবি করেন, যাত্রীরা নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী টিকিট কাটছেন এবং কোনো বড় অনিয়মের ঘটনা ঘটেনি। ঈদযাত্রা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, যমুনা সেতু কেন্দ্রিক কিছুটা যানবাহনের চাপ থাকলেও সার্বিকভাবে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি অভিযোগ করেন যে, কিছু স্বার্থান্বেষী মহল আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।কোনো কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া যাত্রীদের সুবিধার্থে তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি সাংবাদিকদের ছদ্মবেশে বাস টার্মিনাল পরিদর্শন করে প্রকৃত তথ্য তুলে আনার অনুরোধ করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×