হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনেক দিনের স্বপ্ন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ সেপ্টেম্বর – সবমিলিয়ে তিনটি আসনের উপনির্বাচনে লড়াই করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে কোনোটিতেই জয়ের দেখা পাননি। প্রত্যেকবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন। এবার তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে কোনো দলীয় প্রতীক নিয়ে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনটি আসনের কথা ভেবে রেখেছেন। যেকোনো একটি আসন বা তিনটি আসন থেকেই নির্বাচন করবেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম। কিছুদিন আগে এমনই গুঞ্জন উঠে নানা মাধ্যমে। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলার সময় এমনটা জানান তিনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

হিরো আলম বলেন, চিন্তা করেছি কোনো দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব। তিনটি আসনের কথা ভেবেছি। এর মধ্যে রয়েছে ঢাকা-১৭, বগুড়া-৪ ও বগুড়া-৬। আসনগুলোর মধ্যে যেকোনো একটি থেকে নির্বাচনে অংশ নেব।

তিনি আরও বলেন, এবার তিনটি আসনেই নির্বাচন করতে পারি। কিন্তু এ ব্যাপারে এখনই কিছু জানাতে চাচ্ছি না। পরে কথা বলব। সেই সময় সবাইকে চমক দেব।

হিরো আলম জানান, তার অনেক দিনের স্বপ্ন ও নেশা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন। বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবেন।

তিনি বলেন, এটা আমার অনেক দিনের স্বপ্ন। বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব আমি। আর সেই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে।

হিরো আলম বলেন, আগামী ৯ সেপ্টেম্বর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাব আমি। সেখানে সারাদিন থাকব-এমনটাই পরিকল্পনা করেছি। এছাড়া বঙ্গবন্ধুর বাড়ির আশপাশের মানুষের সঙ্গে সময় কাটানোরও পরিকল্পনা করেছি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলব।

তিনি আরও জানান, শিগগিরই তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েকটির সেন্সরও হয়েছে। এর মধ্যে স্বল্পদৈর্ঘ্যও সিনেমা রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি গানও মুক্তি পাবে। আপাতত এ নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

উল্লেখ্য, গত জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। ভোটগ্রহণের দিন তার ওপর হামলা চালানো হয়। এর আগে, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। তবে এ পর্যন্ত কোনোটিতেই জয়ের দেখা পাননি।

আইএ/ ০৩ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

অনেক দিনের স্বপ্ন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনেক দিনের স্বপ্ন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ সেপ্টেম্বর – সবমিলিয়ে তিনটি আসনের উপনির্বাচনে লড়াই করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে কোনোটিতেই জয়ের দেখা পাননি। প্রত্যেকবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন। এবার তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে কোনো দলীয় প্রতীক নিয়ে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনটি আসনের কথা ভেবে রেখেছেন। যেকোনো একটি আসন বা তিনটি আসন থেকেই নির্বাচন করবেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম। কিছুদিন আগে এমনই গুঞ্জন উঠে নানা মাধ্যমে। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলার সময় এমনটা জানান তিনি। হিরো আলম বলেন, চিন্তা করেছি কোনো দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব। তিনটি আসনের কথা ভেবেছি। এর মধ্যে রয়েছে ঢাকা-১৭, বগুড়া-৪ ও বগুড়া-৬। আসনগুলোর মধ্যে যেকোনো একটি থেকে নির্বাচনে অংশ নেব। তিনি আরও বলেন, এবার তিনটি আসনেই নির্বাচন করতে পারি। কিন্তু এ ব্যাপারে এখনই কিছু জানাতে চাচ্ছি না। পরে কথা বলব। সেই সময় সবাইকে চমক দেব। হিরো আলম জানান, তার অনেক দিনের স্বপ্ন ও নেশা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন। বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবেন। তিনি বলেন, এটা আমার অনেক দিনের স্বপ্ন। বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব আমি। আর সেই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। হিরো আলম বলেন, আগামী ৯ সেপ্টেম্বর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাব আমি। সেখানে সারাদিন থাকব-এমনটাই পরিকল্পনা করেছি। এছাড়া বঙ্গবন্ধুর বাড়ির আশপাশের মানুষের সঙ্গে সময় কাটানোরও পরিকল্পনা করেছি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলব। তিনি আরও জানান, শিগগিরই তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েকটির সেন্সরও হয়েছে। এর মধ্যে স্বল্পদৈর্ঘ্যও সিনেমা রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি গানও মুক্তি পাবে। আপাতত এ নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। উল্লেখ্য, গত জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। ভোটগ্রহণের দিন তার ওপর হামলা চালানো হয়। এর আগে, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। তবে এ পর্যন্ত কোনোটিতেই জয়ের দেখা পাননি। আইএ/ ০৩ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×