হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অন্ধ হতে পারতেন কার্তিক – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জুলাই ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০৬ জুলাই – সম্প্রতি মুক্তি পায় কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা ‘চন্দু চ্যাম্পিয়ন’। কবীর খান পরিচালিত এই সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন কার্তিক । চরিত্রের জন্য প্রায় ১৮কেজি ওজন কমাতে হয়েছিল। এবার জানালেন সিনেমাটিতে অভিনয়ের সময় কঠিন অভিজ্ঞতার কথা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, এই সিনেমার শুটিংয়ের সময় অন্ধ হয়ে যেতে পারতেন তিনি। মূলত যুদ্ধের একটি দৃশ্যের মহড়া হচ্ছিল। মহড়ার সময় দৌড়াচ্ছিলেন তিনি। হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে। কার্তিক বলেন, আমরা সকলে দৌড়াচ্ছিলাম। ডানদিক দিয়ে দৌড়ে আমায় প্রথম দিকে যেতে হত। নির্দিষ্ট স্থানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে একটি বড় বিস্ফোরণ হয়। আমার ডান চোখের সামনে সেই বিস্ফোরণ হয়েছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন।

তিনি জানান, এই বিস্ফোরণ হয়ে যাওয়ার পরেও চোখ খুলতে পারছিলেন না তিনি। বিস্ফোরণের জন্য ডান চোখের মধ্যে ধুলোবালি ও ছাই ঢুকে পড়ে। সৌভাগ্যবশত কোনও ধারাল বস্তু ছিল না বলে চোখে বড় আঘাত পাননি তিনি। তবে এই ঘটনার পর কাজ বন্ধ রাখতে হয়েছিল পুরো টিমকে। একটু সময় বিরতি নিয়ে, চোখ ধুয়ে ও ওষুধ লাগিয়ে ফের সেই দৃশ্যের মহড়া শুরু করেছিলেন তিনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

উল্লেখ্য, গত ১৪ই জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির পর থেকে বেশ সাড়া ফেলেছে। এই সিনেমায় কার্তিক ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, যশপাল শার্মা ও রাজপাল যাদব।

আইএ/ ০৬ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

অন্ধ হতে পারতেন কার্তিক – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অন্ধ হতে পারতেন কার্তিক – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জুলাই ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৬ জুলাই – সম্প্রতি মুক্তি পায় কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা ‘চন্দু চ্যাম্পিয়ন’। কবীর খান পরিচালিত এই সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন কার্তিক । চরিত্রের জন্য প্রায় ১৮কেজি ওজন কমাতে হয়েছিল। এবার জানালেন সিনেমাটিতে অভিনয়ের সময় কঠিন অভিজ্ঞতার কথা।ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, এই সিনেমার শুটিংয়ের সময় অন্ধ হয়ে যেতে পারতেন তিনি। মূলত যুদ্ধের একটি দৃশ্যের মহড়া হচ্ছিল। মহড়ার সময় দৌড়াচ্ছিলেন তিনি। হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে। কার্তিক বলেন, আমরা সকলে দৌড়াচ্ছিলাম। ডানদিক দিয়ে দৌড়ে আমায় প্রথম দিকে যেতে হত। নির্দিষ্ট স্থানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে একটি বড় বিস্ফোরণ হয়। আমার ডান চোখের সামনে সেই বিস্ফোরণ হয়েছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন।তিনি জানান, এই বিস্ফোরণ হয়ে যাওয়ার পরেও চোখ খুলতে পারছিলেন না তিনি। বিস্ফোরণের জন্য ডান চোখের মধ্যে ধুলোবালি ও ছাই ঢুকে পড়ে। সৌভাগ্যবশত কোনও ধারাল বস্তু ছিল না বলে চোখে বড় আঘাত পাননি তিনি। তবে এই ঘটনার পর কাজ বন্ধ রাখতে হয়েছিল পুরো টিমকে। একটু সময় বিরতি নিয়ে, চোখ ধুয়ে ও ওষুধ লাগিয়ে ফের সেই দৃশ্যের মহড়া শুরু করেছিলেন তিনি।উল্লেখ্য, গত ১৪ই জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির পর থেকে বেশ সাড়া ফেলেছে। এই সিনেমায় কার্তিক ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, যশপাল শার্মা ও রাজপাল যাদব।আইএ/ ০৬ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×