হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবৈধ সিসা বিক্রির অভিযোগে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন


ঢাকা, ০৬ সেপ্টেম্বর – অবৈধ সিসা বিক্রির অভিযোগে গুলশান থানার মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন, রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন গুলশান থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশান থানার বারিধারার ডিপ্লোমেটিক জোনের নেক্সাস ক্যাপে প্যালেস রেস্টুরেন্টে অবৈধ মাদকদ্রব্য বিক্রির তথ্য পায় পুলিশ। ৩টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা ও ৭টি সিসা স্ট্যান্ড এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

জানা গেছে, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য অনুযায়ী, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজাও খেটেছেন তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অবৈধ সিসা বিক্রির অভিযোগে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবৈধ সিসা বিক্রির অভিযোগে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ সেপ্টেম্বর – অবৈধ সিসা বিক্রির অভিযোগে গুলশান থানার মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।অন্য আসামিরা হলেন, রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন গুলশান থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশান থানার বারিধারার ডিপ্লোমেটিক জোনের নেক্সাস ক্যাপে প্যালেস রেস্টুরেন্টে অবৈধ মাদকদ্রব্য বিক্রির তথ্য পায় পুলিশ। ৩টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা ও ৭টি সিসা স্ট্যান্ড এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।জানা গেছে, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য অনুযায়ী, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজাও খেটেছেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×