হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন দীপিকা কক্কর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৯ মে – নতুন বছরের শুরুতেই বাবা-মা হতে চলার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। টেলিভিশনের এই তারকা দম্পতি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়।

আপাতত প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন ছোটপর্দার ‘সিমর’। ইতোমধ্যেই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দীপিকা। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে জানান- মা হওয়ার পর অভিনয় ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

একজন গৃহবধূ আর মা হিসেবেই এবার বাঁচতে চান দীপিকা। স্বামী শোয়েবকেও এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

দীপিকার কথায়, ‘আমি মাতৃত্বের এ পর্যায়টা খুব উপভোগ করছি। প্রথম সন্তানের মুখ দেখতে আমরা ব্যাপক উত্তেজিত। আমি খুব অল্প বয়স থেকে কাজ শুরু করেছি। এরপর একটানা ১৫ বছর কাজ করেছি। অন্তঃসত্ত্বা হওয়ার পরেই শোয়েবকে জানিয়েছিলাম, আমি আর কাজ করতে চাই না। অভিনয় ক্যারিয়ারের ইতি টানতে চাই, এবং গৃহবধূ ও মা হিসেবেই বাকি জীবনটা কাটাতে চাই’।

‘শ্বশুরাল সিমরকা’ র সেটেই পরিচয় শোয়েব-দীপিকার। সেই সময় অবশ্য রৌনক স্যামসনের সঙ্গে সংসার করছিলেন দীপিকা। ২০১৫ সালে প্রথম বিয়েতে ইতি টানেন তিনি।

সম্পর্ক থেকে বেরিয়ে এসে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার বিয়ের পর্ব সারেন দীপিকা। শোয়েবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। নাম পালটে রাখেন ফায়জা।

বিয়ের পাঁচ বছরের মাথায় মাতৃত্বের সুখ পেতে চলেছেন এ দম্পতি। গত দুই বছর থেকে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। শেষবার স্টার প্লাসের ‘কাঁহা হাম কাঁহা তুম’-এ দেখা গিয়েছে দীপিকাকে।

আইএ/ ২৯ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন দীপিকা কক্কর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন দীপিকা কক্কর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৯ মে – নতুন বছরের শুরুতেই বাবা-মা হতে চলার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। টেলিভিশনের এই তারকা দম্পতি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়। আপাতত প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন ছোটপর্দার ‘সিমর’। ইতোমধ্যেই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দীপিকা। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে জানান- মা হওয়ার পর অভিনয় ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একজন গৃহবধূ আর মা হিসেবেই এবার বাঁচতে চান দীপিকা। স্বামী শোয়েবকেও এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দীপিকার কথায়, ‘আমি মাতৃত্বের এ পর্যায়টা খুব উপভোগ করছি। প্রথম সন্তানের মুখ দেখতে আমরা ব্যাপক উত্তেজিত। আমি খুব অল্প বয়স থেকে কাজ শুরু করেছি। এরপর একটানা ১৫ বছর কাজ করেছি। অন্তঃসত্ত্বা হওয়ার পরেই শোয়েবকে জানিয়েছিলাম, আমি আর কাজ করতে চাই না। অভিনয় ক্যারিয়ারের ইতি টানতে চাই, এবং গৃহবধূ ও মা হিসেবেই বাকি জীবনটা কাটাতে চাই’। ‘শ্বশুরাল সিমরকা’ র সেটেই পরিচয় শোয়েব-দীপিকার। সেই সময় অবশ্য রৌনক স্যামসনের সঙ্গে সংসার করছিলেন দীপিকা। ২০১৫ সালে প্রথম বিয়েতে ইতি টানেন তিনি। সম্পর্ক থেকে বেরিয়ে এসে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার বিয়ের পর্ব সারেন দীপিকা। শোয়েবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। নাম পালটে রাখেন ফায়জা। বিয়ের পাঁচ বছরের মাথায় মাতৃত্বের সুখ পেতে চলেছেন এ দম্পতি। গত দুই বছর থেকে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। শেষবার স্টার প্লাসের ‘কাঁহা হাম কাঁহা তুম’-এ দেখা গিয়েছে দীপিকাকে। আইএ/ ২৯ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×