হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তে পাচার,অপহরণ ও মাদক রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে-শাহহাজান চৌধুরী

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: টেকনাফের মানুষের দুর্ভোগ কমাতে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। পাশাপাশি সীমান্তে সার পাচার, পাহাড়ে অপহরণ, মা…

টেকনাফের মানুষের দুর্ভোগ কমাতে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। পাশাপাশি সীমান্তে সার পাচার, পাহাড়ে অপহরণ, মাদক ও মানব পাচার রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার টেকনাফ পৌরসভার বাসস্টেশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, মামলা-সংক্রান্ত কাজে টেকনাফ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কক্সবাজার জেলা সদরে যাতায়াত করতে গিয়ে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এ দুর্ভোগ কমাতে আগামী কয়েক মাসের মধ্যে টেকনাফে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

সীমান্তে সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অপহরণ, মাদক ও মানব পাচার রোধে পাহাড়ে সেনা চৌকি স্থাপনের কাজ চলছে।

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার: রফিক বাহিনীর সদস্যসহ আটক ৫

উখিয়ার ইনানীতে গ্যাসের সম্ভাব্য সন্ধানের বিষয়ে তিনি বলেন, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে সেখান থেকে উৎপাদনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

রোহিঙ্গা প্রত্যাবাসন, নাফ নদীতে মাছ ধরার সুযোগ এবং সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, পর্যটন খাতে কর্মসংস্থান বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সীমান্তে পাচার,অপহরণ ও মাদক রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে-শাহহাজান চৌধুরী সম্পর্কিত তথ্য কী?

উত্তর: টেকনাফের মানুষের দুর্ভোগ কমাতে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সীমান্তে পাচার,অপহরণ ও মাদক রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে-শাহহাজান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তে পাচার,অপহরণ ও মাদক রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে-শাহহাজান চৌধুরী

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Print Image
টেকনাফের মানুষের দুর্ভোগ কমাতে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। পাশাপাশি সীমান্তে সার পাচার, পাহাড়ে অপহরণ, মাদক ও মানব পাচার রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। বুধবার টেকনাফ পৌরসভার বাসস্টেশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। শাহজাহান চৌধুরী বলেন, মামলা-সংক্রান্ত কাজে টেকনাফ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কক্সবাজার জেলা সদরে যাতায়াত করতে গিয়ে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এ দুর্ভোগ কমাতে আগামী কয়েক মাসের মধ্যে টেকনাফে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। সীমান্তে সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অপহরণ, মাদক ও মানব পাচার রোধে পাহাড়ে সেনা চৌকি স্থাপনের কাজ চলছে। উখিয়ার ইনানীতে গ্যাসের সম্ভাব্য সন্ধানের বিষয়ে তিনি বলেন, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে সেখান থেকে উৎপাদনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসন, নাফ নদীতে মাছ ধরার সুযোগ এবং সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, পর্যটন খাতে কর্মসংস্থান বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×