হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অভিষেকের বাবা হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন অমিতাভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন


মুম্বাই, ২৮ জানুয়ারি – বচ্চন পরিবারের অন্দরমহলের খবর প্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঐশ্বরিয়া, বড় বড় তারকাদের নিয়ে গঠিত এই পরিবার হরহামেশাই সংবাদের শিরোনাম হয়।

সম্প্রতি অমিতাভ বচ্চনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে তার ছেলে অভিষেক বচ্চনের কথা উঠে এসেছে। যেখানে বিগ বি প্রকাশ করেন, তিনি তার পুত্রের জন্য গর্বিত। এক অদ্ভুত কারণে, অমিতাভের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এমনকি অভিষেকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমানে শেয়ার হচ্ছে। যেখানে তিনি নিজের অভিনয় প্রস্তুতির জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন। ভিডিওটি দেখে সবাই অভিষেকের অবস্থা নিয়ে চিন্তা করতে বাধ্য।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

‘আই ওয়ান্ট টু টক’-এর জন্য কঠোর পরিশ্রম করছেন জুনিয়র বচ্চন, যার ফলে তার চরিত্র অর্জুন সেনের যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে। তার এই দুঃখ-হাল দেখে ভক্তরা প্রশ্ন তুলছেন, এই পরিস্থিতি কীভাবে তৈরি হলো?

সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। ছেলের পরিশ্রম দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

অভিনেতা আরও বলেন, ‘আমার প্রার্থনা সবসময় তোমার সঙ্গে রয়েছে, তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমি ধন্য।’

অভিষেকের এই অবিশ্বাস্য পরিশ্রম দেখে, তার ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তারা আশা করছেন, আগামীতে ভালো কিছু সিনেমা উপহার দিতে চলেছেন অভিষেক বচ্চন।

আইএ/ ২৮ জানুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

অভিষেকের বাবা হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন অমিতাভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অভিষেকের বাবা হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন অমিতাভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৮ জানুয়ারি – বচ্চন পরিবারের অন্দরমহলের খবর প্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঐশ্বরিয়া, বড় বড় তারকাদের নিয়ে গঠিত এই পরিবার হরহামেশাই সংবাদের শিরোনাম হয়।সম্প্রতি অমিতাভ বচ্চনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে তার ছেলে অভিষেক বচ্চনের কথা উঠে এসেছে। যেখানে বিগ বি প্রকাশ করেন, তিনি তার পুত্রের জন্য গর্বিত। এক অদ্ভুত কারণে, অমিতাভের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।এমনকি অভিষেকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমানে শেয়ার হচ্ছে। যেখানে তিনি নিজের অভিনয় প্রস্তুতির জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন। ভিডিওটি দেখে সবাই অভিষেকের অবস্থা নিয়ে চিন্তা করতে বাধ্য।‘আই ওয়ান্ট টু টক’-এর জন্য কঠোর পরিশ্রম করছেন জুনিয়র বচ্চন, যার ফলে তার চরিত্র অর্জুন সেনের যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে। তার এই দুঃখ-হাল দেখে ভক্তরা প্রশ্ন তুলছেন, এই পরিস্থিতি কীভাবে তৈরি হলো?সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। ছেলের পরিশ্রম দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।অভিনেতা আরও বলেন, ‘আমার প্রার্থনা সবসময় তোমার সঙ্গে রয়েছে, তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমি ধন্য।’অভিষেকের এই অবিশ্বাস্য পরিশ্রম দেখে, তার ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তারা আশা করছেন, আগামীতে ভালো কিছু সিনেমা উপহার দিতে চলেছেন অভিষেক বচ্চন।আইএ/ ২৮ জানুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×