হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অর্থকষ্টে মমতার দেওয়া উপহার বিক্রি করতে চান তাপস পালের স্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


কলকাতা, ১৪ ডিসেম্বর – আর্থিক কষ্টে ভুগছেন ভারতীয় বাংলার সিনেমার প্রয়াত অভিনেতা তাপস পালের পরিবার। তাই অভাব থেকে পরিত্রাণ পেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ হাতে আঁকা উপহারের দুটি ছবি বিক্রি করে দিতে চাইছেন অভিনেতার স্ত্রী নন্দিনী পাল। অভিনেতা তাপস পাল যখন বেঁচে ছিলেন, তখন ওই ছবি দুটি তাকে উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমকে নন্দিনী পাল বলেছেন, ‘নিজের আঁকা দুটি ছবি তাপসকে উপহার দিয়েছিলেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। শুনেছি, তার আঁকা ছবি কোটি টাকায় বিক্রি হয়। তাই আমি ছবি দুটি বিক্রি করতে চাই। কেউ ১ কোটি টাকা দিলেও ছবি দুটি বিক্রি করে দেব।’

স্বামী তাপসের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন নন্দিনী। তার ভাষ্য, ‘জানি না তাপসের সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করা হলো। আমার স্বামী মারা যাওয়ার পর দিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তাকে তিনবার চিঠি দিয়েও কোনো ফিরতি জবাব পাইনি।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এ বিষয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘তাপসের পরিবারের সঙ্গে পরিচয় আছে। অভিনেতার অকাল মৃত্যু দুঃখজনক। হতে পারে, তার পরিবার কিছু নিয়ে অভিমান করেছে। কিন্তু যখনই তাপসের স্ত্রী আমাকে ফোন কল করেছেন, আমি কথা বলেছি। সাধ্যমতো সাহায্যও করেছি। কিন্তু সবসময় তো আর সব কাজ করা যায় না।’

উল্লেখ্য, টালিউড অভিনেতা তাপস পাল ভারতে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ৬১ বছর বয়সে মারা যান তিনি।

আইএ/ ১৪ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

অর্থকষ্টে মমতার দেওয়া উপহার বিক্রি করতে চান তাপস পালের স্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অর্থকষ্টে মমতার দেওয়া উপহার বিক্রি করতে চান তাপস পালের স্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৪ ডিসেম্বর – আর্থিক কষ্টে ভুগছেন ভারতীয় বাংলার সিনেমার প্রয়াত অভিনেতা তাপস পালের পরিবার। তাই অভাব থেকে পরিত্রাণ পেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ হাতে আঁকা উপহারের দুটি ছবি বিক্রি করে দিতে চাইছেন অভিনেতার স্ত্রী নন্দিনী পাল। অভিনেতা তাপস পাল যখন বেঁচে ছিলেন, তখন ওই ছবি দুটি তাকে উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমকে নন্দিনী পাল বলেছেন, ‘নিজের আঁকা দুটি ছবি তাপসকে উপহার দিয়েছিলেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। শুনেছি, তার আঁকা ছবি কোটি টাকায় বিক্রি হয়। তাই আমি ছবি দুটি বিক্রি করতে চাই। কেউ ১ কোটি টাকা দিলেও ছবি দুটি বিক্রি করে দেব।’ স্বামী তাপসের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন নন্দিনী। তার ভাষ্য, ‘জানি না তাপসের সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করা হলো। আমার স্বামী মারা যাওয়ার পর দিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তাকে তিনবার চিঠি দিয়েও কোনো ফিরতি জবাব পাইনি।’ এ বিষয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘তাপসের পরিবারের সঙ্গে পরিচয় আছে। অভিনেতার অকাল মৃত্যু দুঃখজনক। হতে পারে, তার পরিবার কিছু নিয়ে অভিমান করেছে। কিন্তু যখনই তাপসের স্ত্রী আমাকে ফোন কল করেছেন, আমি কথা বলেছি। সাধ্যমতো সাহায্যও করেছি। কিন্তু সবসময় তো আর সব কাজ করা যায় না।’ উল্লেখ্য, টালিউড অভিনেতা তাপস পাল ভারতে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ৬১ বছর বয়সে মারা যান তিনি। আইএ/ ১৪ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×