হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অর্ধলাখ ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


আঙ্কারা, ২৯ মার্চ – তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ইতোমধ্যে ৫৬ হাজার ৩২৩টি ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে স্থায়ী বাসস্থান নির্মাণ সম্পূর্ণ করা হবে বলেও জানান তুর্কি নেতা।

হুরিয়াত ডেইলি জানিয়েছে, সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এক ইফতার মাহফিলে এ ঘোষণা দেন এরদোগান। গত ২৭ মার্চ ঐতিহাসিক শহর ইস্তান্বুলে এই বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ১৪ হাজার ৬০০টি ছোট শিল্প দোকান তৈরি করা হবে এবং ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলের ব্যবসায়ী, কারিগর এবং অপারেটর, যারা একেবারে পথে বসে গেছেন, তাদের মধ্যে এসব দোকান বিতরণ করা হবে।

তুর্কি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এদিন আদিয়ামান প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতা দিতে গিয়ে এরদোগান বলেন, দেশে যে সমস্ত আবাসন, কর্মস্থল, গ্রামের বাড়ি এবং হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়েছে, তার সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩২৩।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, সরকার এক বছরের মধ্যে তাদের অবকাঠামো, পাবলিক বিল্ডিং, সামাজিক সুবিধা এবং বাণিজ্যিক এলাকাসহ তিন লাখ ১৯ হাজার আবাসন এবং গ্রামাঞ্চলে বাড়ি সরবরাহ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনের কাজ সম্পর্কে বিশদভাবে এরদোগান বলেন, ‘নির্বাচনের এজেন্ডা যাই হোক না কেন, আমরা আপনাকে একা ছেড়ে যাব না। আমরা ব্যক্তিগতভাবে এখানে পরিচালিত কাজগুলো পর্যবেক্ষণ করতে থাকব।’

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অর্ধলাখ ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অর্ধলাখ ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আঙ্কারা, ২৯ মার্চ – তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ইতোমধ্যে ৫৬ হাজার ৩২৩টি ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে স্থায়ী বাসস্থান নির্মাণ সম্পূর্ণ করা হবে বলেও জানান তুর্কি নেতা। হুরিয়াত ডেইলি জানিয়েছে, সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এক ইফতার মাহফিলে এ ঘোষণা দেন এরদোগান। গত ২৭ মার্চ ঐতিহাসিক শহর ইস্তান্বুলে এই বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ১৪ হাজার ৬০০টি ছোট শিল্প দোকান তৈরি করা হবে এবং ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলের ব্যবসায়ী, কারিগর এবং অপারেটর, যারা একেবারে পথে বসে গেছেন, তাদের মধ্যে এসব দোকান বিতরণ করা হবে। তুর্কি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এদিন আদিয়ামান প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতা দিতে গিয়ে এরদোগান বলেন, দেশে যে সমস্ত আবাসন, কর্মস্থল, গ্রামের বাড়ি এবং হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়েছে, তার সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩২৩। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, সরকার এক বছরের মধ্যে তাদের অবকাঠামো, পাবলিক বিল্ডিং, সামাজিক সুবিধা এবং বাণিজ্যিক এলাকাসহ তিন লাখ ১৯ হাজার আবাসন এবং গ্রামাঞ্চলে বাড়ি সরবরাহ করতে দৃঢ়প্রতিজ্ঞ। ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনের কাজ সম্পর্কে বিশদভাবে এরদোগান বলেন, ‘নির্বাচনের এজেন্ডা যাই হোক না কেন, আমরা আপনাকে একা ছেড়ে যাব না। আমরা ব্যক্তিগতভাবে এখানে পরিচালিত কাজগুলো পর্যবেক্ষণ করতে থাকব।’ সূত্র: যুগান্তরএম ইউ/২৯ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×