হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অস্কারের মঞ্চে জেলেনস্কির বক্তব্য দেয়ার অনুরোধ প্রত্যাখ্যান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


কিয়েভ, ১০ মার্চ – রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর নিজ দেশের পক্ষে জনমত তৈরি করতে মিশনে নামেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বিশ্বের সব বড় বড় অনুষ্ঠানসহ প্রায় সব জায়গায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। জেলেনস্কির কথা বলার সময় দাঁড়িয়ে সম্মান জানানো ও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানানোর ঘটনা ছিল অসংখ্য।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এরই ধারাবাহিকতায় সিনে জগতের সবচেয়ে সম্মানজনক অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে কথা বলতে চেয়েছিলেন জেলেনস্কি। তবে তার এ অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। শুধু এ বছর নয়। গত বছরও অস্কার অনুষ্ঠানে কথা বলতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু সেবারও তার অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল।

আগামী রোববার অস্কারের অনুষ্ঠান শুরু হচ্ছে।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ডব্লিউএমই পাওয়ার এজেন্ট মাইক সিম্পসন জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে অস্কার কর্তৃপক্ষ এটি প্রত্যাখ্যান করে দেয়। কেন এ অনুরোধ ফিরিয়ে দেওয়া হলো সে বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা।

গত বছর জেলেনস্কির অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল অস্কারের প্রডিউসার উইল প্যাকারের আপত্তির কারণে। তিনি ওই সময় জানিয়েছিলেন, হলিউডে ইউক্রেন যুদ্ধকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ ইউক্রেনের মানুষ সাদা চামড়ার মানুষ। বিশ্বের অন্যান্য দেশে যুদ্ধ চললেও বর্ণবৈষম্যের কারণে সেগুলোতে কেউ কোনো নজর দেয়নি।

সূত্র: যুগান্তর
আইএ/ ১০ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অস্কারের মঞ্চে জেলেনস্কির বক্তব্য দেয়ার অনুরোধ প্রত্যাখ্যান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অস্কারের মঞ্চে জেলেনস্কির বক্তব্য দেয়ার অনুরোধ প্রত্যাখ্যান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ১০ মার্চ – রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর নিজ দেশের পক্ষে জনমত তৈরি করতে মিশনে নামেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বিশ্বের সব বড় বড় অনুষ্ঠানসহ প্রায় সব জায়গায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। জেলেনস্কির কথা বলার সময় দাঁড়িয়ে সম্মান জানানো ও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানানোর ঘটনা ছিল অসংখ্য। এরই ধারাবাহিকতায় সিনে জগতের সবচেয়ে সম্মানজনক অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে কথা বলতে চেয়েছিলেন জেলেনস্কি। তবে তার এ অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। শুধু এ বছর নয়। গত বছরও অস্কার অনুষ্ঠানে কথা বলতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু সেবারও তার অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল। আগামী রোববার অস্কারের অনুষ্ঠান শুরু হচ্ছে। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ডব্লিউএমই পাওয়ার এজেন্ট মাইক সিম্পসন জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে অস্কার কর্তৃপক্ষ এটি প্রত্যাখ্যান করে দেয়। কেন এ অনুরোধ ফিরিয়ে দেওয়া হলো সে বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। গত বছর জেলেনস্কির অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল অস্কারের প্রডিউসার উইল প্যাকারের আপত্তির কারণে। তিনি ওই সময় জানিয়েছিলেন, হলিউডে ইউক্রেন যুদ্ধকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ ইউক্রেনের মানুষ সাদা চামড়ার মানুষ। বিশ্বের অন্যান্য দেশে যুদ্ধ চললেও বর্ণবৈষম্যের কারণে সেগুলোতে কেউ কোনো নজর দেয়নি। সূত্র: যুগান্তরআইএ/ ১০ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×