রংপুর, ২৯ অক্টোবর – জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর বিভাগের জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশনের সবশেষ দুটি সিদ্ধান্তের মধ্যে প্রথম প্রস্তাবকে সমর্থন জানাই। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হলে সনদে স্বাক্ষর করবো।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করতে হবে।
সংবিধান সংস্কার বিষয়ে তিনি বলেন, গণভোট হলে পরবর্তী সরকারের জন্য সংবিধান সংস্কার করা দায়িত্ব। পরবর্তী সরকারের জন্য নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব পাস না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হওয়ার সিদ্ধান্ত সঠিক।
বৈঠকে রংপুর বিভাগের জেলা ও মহানগরের আহ্বায়কসহ নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন। ২৯ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন