দূষিত শহরের তালিকায় রবিবার ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দ্বিতীয় স্থানে আছে রাজধানী ঢাকা। আজ ‘সকাল ৯টা ৪মিনিটে দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২১৪। আর ২৩০ স্কোর নিয়ে বায়ুদূষণের প্রথম স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই।
বর্তমানে ২১২ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং ১৮৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
আইএ/ ১৬ এপ্রিল ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::অস্বাস্থ্যকর ঢাকার বায়ু, দূষণের শীর্ষে থাইল্যান্ড first appeared on DesheBideshe.




মন্তব্য করুন