হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইআরজিসি নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন


তেহরান, ২৬ মার্চ – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বা আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হত্যার খবর নিশ্চিত করেছেন।

আল জাজিরা এবং বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী তারা বিমান হামলা চালিয়ে আইআরজিসির এই শীর্ষ নৌ কমান্ডারকে হত্যা করেছে।

ইসরায়েল কাৎজ এক ভিডিও বিবৃতিতে জানান গত রাতে একটি সুনির্দিষ্ট এবং প্রাণঘাতী অভিযানের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয়। ওই হামলায় নৌ কমান্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি আরও দাবি করেন আলিরেজা তাংসিরি সরাসরি হরমুজ প্রণালী বন্ধের জন্য দায়ী ছিলেন এবং তাকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে।

গত মাসে যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন রুট হরমুজ প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে বন্ধ রয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশ করতে ভয় পাচ্ছেন। ট্রাম্পের মতে তারা যদি স্বীকার করেন যে আলোচনা চলছে তবে নিজেদের জনগণের হাতেই তাদের নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আইআরজিসি নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইআরজিসি নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৬ মার্চ – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বা আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হত্যার খবর নিশ্চিত করেছেন।আল জাজিরা এবং বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী তারা বিমান হামলা চালিয়ে আইআরজিসির এই শীর্ষ নৌ কমান্ডারকে হত্যা করেছে।ইসরায়েল কাৎজ এক ভিডিও বিবৃতিতে জানান গত রাতে একটি সুনির্দিষ্ট এবং প্রাণঘাতী অভিযানের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয়। ওই হামলায় নৌ কমান্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি আরও দাবি করেন আলিরেজা তাংসিরি সরাসরি হরমুজ প্রণালী বন্ধের জন্য দায়ী ছিলেন এবং তাকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে।গত মাসে যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন রুট হরমুজ প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে বন্ধ রয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশ করতে ভয় পাচ্ছেন। ট্রাম্পের মতে তারা যদি স্বীকার করেন যে আলোচনা চলছে তবে নিজেদের জনগণের হাতেই তাদের নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।এনএন/ ২৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×