হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘আইন সবার জন্য সমান’, সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন প্রসঙ্গে ট্রাইবুনাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ নভেম্বর – ‘আইনের চোখে সবাই সমান। ব্যক্তিবিশেষের জন্য আইন ভিন্ন হয় না। আইন হলো সর্বজনীন। সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। সকলে সমানভাবে আইনের আশ্রয় লাভ করতে পারে। এজন্য বলা হয় আইন সকলের জন্য সমান।’

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছিল। তারা ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে ভার্চুয়ালি হাজিরা চেয়ে আবেদন জানান। এই আবেদন শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, ‘আইন সবার জন্য সমান।’

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

সাবেক প্রধান বিচারপতি ও সাবেক মন্ত্রীরা সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে পারলে গ্রেফতার সেনা কর্মকর্তারা কেন পারবেন না, তাদের আইনজীবীকে সেই প্রশ্ন করেন ট্রাইব্যুনাল। ভার্চুয়ালি হাজিরা চেয়ে সেনা কর্মকর্তাদের করা আবেদন উপস্থাপন করা হলে এমন প্রশ্ন করেন ট্রাইব্যুনাল। এ সময় আইন সবার জন্য সমান বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল। পরে এ বিষয়ে পৃথক দুই আবেদনের শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সেনা কর্মকর্তাদের সশরীরে হাজির না করে পরবর্তীতে ভার্চুয়াল শুনানির আবেদন করেন তার আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ।

সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ আসামিদের ভার্চুয়ালি হাজিরা সংক্রান্ত আবেদন উপস্থাপন করে শুনানির জন্য দিন ধার্য করতে সময় নির্ধারণের আর্জি জানান। এ সময় ট্রাইাব্যুনাল বলেন, ‘এসব আবেদন আমরা নিতে চাই না। আপনারা আজকেই শুনানি করুন।’

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউসনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। এসময় অপর প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘আইন সবার জন্য সমান’, সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন প্রসঙ্গে ট্রাইবুনাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘আইন সবার জন্য সমান’, সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন প্রসঙ্গে ট্রাইবুনাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ নভেম্বর – ‘আইনের চোখে সবাই সমান। ব্যক্তিবিশেষের জন্য আইন ভিন্ন হয় না। আইন হলো সর্বজনীন। সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। সকলে সমানভাবে আইনের আশ্রয় লাভ করতে পারে। এজন্য বলা হয় আইন সকলের জন্য সমান।’রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছিল। তারা ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে ভার্চুয়ালি হাজিরা চেয়ে আবেদন জানান। এই আবেদন শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, ‘আইন সবার জন্য সমান।’সাবেক প্রধান বিচারপতি ও সাবেক মন্ত্রীরা সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে পারলে গ্রেফতার সেনা কর্মকর্তারা কেন পারবেন না, তাদের আইনজীবীকে সেই প্রশ্ন করেন ট্রাইব্যুনাল। ভার্চুয়ালি হাজিরা চেয়ে সেনা কর্মকর্তাদের করা আবেদন উপস্থাপন করা হলে এমন প্রশ্ন করেন ট্রাইব্যুনাল। এ সময় আইন সবার জন্য সমান বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল। পরে এ বিষয়ে পৃথক দুই আবেদনের শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সেনা কর্মকর্তাদের সশরীরে হাজির না করে পরবর্তীতে ভার্চুয়াল শুনানির আবেদন করেন তার আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ।সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ আসামিদের ভার্চুয়ালি হাজিরা সংক্রান্ত আবেদন উপস্থাপন করে শুনানির জন্য দিন ধার্য করতে সময় নির্ধারণের আর্জি জানান। এ সময় ট্রাইাব্যুনাল বলেন, ‘এসব আবেদন আমরা নিতে চাই না। আপনারা আজকেই শুনানি করুন।’আজ ট্রাইব্যুনালে প্রসিকিউসনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। এসময় অপর প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।সূত্র: জাগো নিউজএনএন/ ২৪ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×