হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইপিএলে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি কোহলির বিশেষ বার্তা পেলেন ১৫ বছরের সূর্যবংশী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন




দিল্লী, ১১ এপ্রিল – এবারের আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বৈভাব সূর্যবংশী। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ এখন তার দখলেই রয়েছে। তবে তার কাছে সবচেয়ে অমূল্য রত্ন হয়ে উঠেছে আরেকটি ক্যাপ, যেখানে মিশে আছে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির ভালোবাসা ও আশীর্বাদ। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২৬ বলে ৭৮ রানের এক চোখধাঁধানো ইনিংস খেলেন সূর্যবংশী। তার এই দুর্দান্ত ব্যাটিংয়ে কোহলিদের ২০১ রানের পাহাড় টপকে ২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।

এই ম্যাচে ধ্রুব জুরেল ৪৩ বলে ৮১ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে শুরুর দিকে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার ওঠে সূর্যবংশীর হাতেই। ম্যাচের পর রাজস্থান রয়্যালসের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করা হয়। ওই ছবিতে দেখা যায়, সূর্যবংশীর ম্যাচসেরার ট্রফি ও অরেঞ্জ ক্যাপের ঠিক মাঝখানে রাখা রাজস্থান রয়্যালসের একটি ক্যাপ। আর সেই ক্যাপে রয়েছে একটি অটোগ্রাফ ও বিশেষ বার্তা। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়, অটোগ্রাফটি বিরাট কোহলির।

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

সেখানে ছোট্ট করে লেখা রয়েছে, ‘ডিয়ার বৈভাব, ওয়েল ডান’। সূর্যবংশী নিজেই এখন ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে তারকাখ্যাতি বোঝার মতো বয়স এখনও তার হয়নি। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণের ভেতরে একজন কোহলি ভক্ত এখনও প্রবলভাবে জাগ্রত রয়েছে।

তাই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর এই কিংবদন্তির কাছে গিয়ে কথা বলার পাশাপাশি তার অটোগ্রাফও সংগ্রহ করেন তিনি। গত আইপিএলে চমকপ্রদ অভিষেকের পর এবারের আসরেও সূর্যবংশী তার বিস্ময়কর যাত্রা অব্যাহত রেখেছেন। গতবার টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে সুযোগ পেয়ে ৭ ইনিংসে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করেছিলেন। আর এবার মাত্র ৪ ইনিংসেই ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে ২০০ রান পূরণ করে ফেলেছেন এই তরুণ প্রতিভা।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

আইপিএলে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি কোহলির বিশেষ বার্তা পেলেন ১৫ বছরের সূর্যবংশী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইপিএলে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি কোহলির বিশেষ বার্তা পেলেন ১৫ বছরের সূর্যবংশী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] দিল্লী, ১১ এপ্রিল – এবারের আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বৈভাব সূর্যবংশী। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ এখন তার দখলেই রয়েছে। তবে তার কাছে সবচেয়ে অমূল্য রত্ন হয়ে উঠেছে আরেকটি ক্যাপ, যেখানে মিশে আছে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির ভালোবাসা ও আশীর্বাদ। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২৬ বলে ৭৮ রানের এক চোখধাঁধানো ইনিংস খেলেন সূর্যবংশী। তার এই দুর্দান্ত ব্যাটিংয়ে কোহলিদের ২০১ রানের পাহাড় টপকে ২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।এই ম্যাচে ধ্রুব জুরেল ৪৩ বলে ৮১ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে শুরুর দিকে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার ওঠে সূর্যবংশীর হাতেই। ম্যাচের পর রাজস্থান রয়্যালসের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করা হয়। ওই ছবিতে দেখা যায়, সূর্যবংশীর ম্যাচসেরার ট্রফি ও অরেঞ্জ ক্যাপের ঠিক মাঝখানে রাখা রাজস্থান রয়্যালসের একটি ক্যাপ। আর সেই ক্যাপে রয়েছে একটি অটোগ্রাফ ও বিশেষ বার্তা। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়, অটোগ্রাফটি বিরাট কোহলির।সেখানে ছোট্ট করে লেখা রয়েছে, ‘ডিয়ার বৈভাব, ওয়েল ডান’। সূর্যবংশী নিজেই এখন ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে তারকাখ্যাতি বোঝার মতো বয়স এখনও তার হয়নি। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণের ভেতরে একজন কোহলি ভক্ত এখনও প্রবলভাবে জাগ্রত রয়েছে।তাই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর এই কিংবদন্তির কাছে গিয়ে কথা বলার পাশাপাশি তার অটোগ্রাফও সংগ্রহ করেন তিনি। গত আইপিএলে চমকপ্রদ অভিষেকের পর এবারের আসরেও সূর্যবংশী তার বিস্ময়কর যাত্রা অব্যাহত রেখেছেন। গতবার টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে সুযোগ পেয়ে ৭ ইনিংসে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করেছিলেন। আর এবার মাত্র ৪ ইনিংসেই ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে ২০০ রান পূরণ করে ফেলেছেন এই তরুণ প্রতিভা।এস এম/ ১১ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×