হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইসিসিতে আবার চিঠি, স্বাধীন কমিটিতে ভেন্যু পরিবর্তনের দাবি বিসিবির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন


ঢাকা, ২৩ জানুয়ারি – বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে—আইসিসির এমন সময়সীমা পার হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়ে দিয়েছে, কোনোভাবেই তারা ভারতে দল পাঠাবে না। এই অবস্থায় শুক্রবার আবারও আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। এবার তারা ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বিষয়টি আইসিসির স্বাধীন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেছে।

গতকাল বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এরপর নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয়ে বিতর্ক তৈরি হলে সাধারণত স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি বিষয়টির সমাধান করে থাকে।

সূচি অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এর পরই নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে আলোচনা শেষে আইসিসি সেই অনুরোধ নাকচ করে দেয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আইসিসিতে আবার চিঠি, স্বাধীন কমিটিতে ভেন্যু পরিবর্তনের দাবি বিসিবির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইসিসিতে আবার চিঠি, স্বাধীন কমিটিতে ভেন্যু পরিবর্তনের দাবি বিসিবির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ জানুয়ারি – বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে—আইসিসির এমন সময়সীমা পার হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়ে দিয়েছে, কোনোভাবেই তারা ভারতে দল পাঠাবে না। এই অবস্থায় শুক্রবার আবারও আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। এবার তারা ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বিষয়টি আইসিসির স্বাধীন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেছে।গতকাল বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।এরপর নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয়ে বিতর্ক তৈরি হলে সাধারণত স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি বিষয়টির সমাধান করে থাকে।সূচি অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।এর পরই নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে আলোচনা শেষে আইসিসি সেই অনুরোধ নাকচ করে দেয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×