হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও টেকনাফে শেখ মুজিবের শাহাদাত বার্ষিকী পালন, আটক ৬

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ প্রতিনিধি :

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা থাকলেও টেকনাফে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল পালন করেছে সংগঠনটি। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ নেতাকে আটক করেছে। এব্যাপারে মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

১৫ আগস্ট (শুক্রবার) বিকালে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল থেকে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদের এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাম জালাল, হ্নীলার হোসেন মেম্বার, ইউছুফ মনো প্রমূখ।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

অন্যদিকে, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মার্কেটে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে দোয়া মাহফিল ও শতাধিক মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন,১৫ আগস্ট এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের লোকজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুসহ পরিবারের লোকজনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আওয়ামীলীগ একটি নিষিদ্ধ সংগঠন। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টাঙিয়ে তড়িঘড়ি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।

এরপর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয় বলে জানান তিনি।

আটকদের নাম ওসি না জানালেও বিভিন্ন সূত্র ৪ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ রনি, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান।

ওসি জানান, এব্যাপারে মামলা করে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও টেকনাফে শেখ মুজিবের শাহাদাত বার্ষিকী পালন, আটক ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও টেকনাফে শেখ মুজিবের শাহাদাত বার্ষিকী পালন, আটক ৬

প্রতিবেদক: টেকনাফ প্রতিনিধি : | প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা থাকলেও টেকনাফে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল পালন করেছে সংগঠনটি। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ নেতাকে আটক করেছে। এব্যাপারে মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ১৫ আগস্ট (শুক্রবার) বিকালে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল থেকে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদের এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাম জালাল, হ্নীলার হোসেন মেম্বার, ইউছুফ মনো প্রমূখ। অন্যদিকে, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মার্কেটে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে দোয়া মাহফিল ও শতাধিক মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন,১৫ আগস্ট এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের লোকজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুসহ পরিবারের লোকজনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আওয়ামীলীগ একটি নিষিদ্ধ সংগঠন। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টাঙিয়ে তড়িঘড়ি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয় বলে জানান তিনি। আটকদের নাম ওসি না জানালেও বিভিন্ন সূত্র ৪ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ রনি, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান। ওসি জানান, এব্যাপারে মামলা করে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×