হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আওয়ামী লীগ ২০১৪ সালের পর রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ অক্টোবর – অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ ২০১৪ সালের পর রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। এজন্য তাদের ফিরে আসা বা না আসা গুরুত্বপূর্ণ নয়। আওয়ামী লীগ যে ব্যবস্থায় চালাতো, যে ব্যবস্থায় স্থানীয় নেতাকর্মীদের কাছে টাকা দিত, সেই ব্যবস্থা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে ‘অগ্নিঝরা বর্ষা: দেশে ও বিদেশে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। ২০২৪ সালের অভ্যুত্থান নিয়ে এই স্মৃতিচারণমূলক বইটি লেখা হয়েছে। অ্যাকশনএইড ও বিডিজবস ডটকমের সহযোগিতায় দুই দিনব্যাপী সামিটটি যৌথভাবে আয়োজন করে নাগরিক কোয়ালিশন, ইনোভেশন, ফিনটেক সোসাইটি, বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তথ্য উপদেষ্টা জানান, মিডিয়া কালচারাল এস্টাব্লিশমেন্ট, মিলিটারি-সিভিল ব্যুরোক্রেসি ও দুর্নীতি মিলে একটি ‘আনহোলি নেক্সাস’ বা অবৈধ আঁতাত তৈরি করেছে। এর কাছে রাজনৈতিক সদিচ্ছা বা আকাঙ্ক্ষা খুবই গৌণ হয়ে যায়। এ জায়গায় কাজ করার আছে। গত এক বছরে তারা কিছু করার চেষ্টা করেছেন। হয়তো বা করতে পারেননি। কিন্তু প্রশ্নটি এখানে, রাজনৈতিক নেতার কথা গুরুত্বপূর্ণ হবে না কি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পাওয়ার স্টেকহোল্ডারার, যারা তাদের স্বার্থের বাইরে দেখতে পারে না। সংশ্লিষ্ট তিন জায়গায় জনগণের জন্য কিছু করার যে চাহিদা সেটি তিনি দেখছেন না বলে জানান।

সিভিল-মিলিটারি ব্যুরোক্রেসি পাকিস্তানি বা কলোনিয়াল ব্যুরোক্রেসির জায়গা থেকে কোনোভাবে বের হয়েছে কি না- এমন প্রশ্ন তুলে মাহফুজ আলম বলেন, ‘ওইটা যদি না বের হয় তাহলে আমরা এখানে যত সুন্দর সুন্দর আলোচনা করি, পলিসি প্রপোজাল দিই, কিছু কাজ করবে না। আমি বলতে পারি, কারণ আমার এখন মোটাদাগে এক বছরের অভিজ্ঞতা আছে। ক্ষমতার এই তিন নেক্সাস, তাদের বন্ধন যদি না ভাঙে তাহলে যত যত ভালো পলিসি নিয়ে আসি না কেন, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না।’

সরকার কোনো সংকটে নেই, বরং উদ্যোক্তারা নতুন সরকারের জন্য অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘ব্যবসা বাণিজ্য ভালো হবে। এখানে ট্রাস্টের ইস্যু আছে। নির্বাচন হবে, সবাই অপেক্ষায় আছে নির্বাচন হলে তারপর তারা বিনিয়োগ করবে। এটা এমন নয় যে সরকারের বড়োসড়ো ক্রাইসিস, এটা হচ্ছে বাজারে ট্রাস্ট নেই। সবাই আসলে টাকা ধরে রাখতে চাচ্ছে। নির্বাচন হবে, পাঁচ বছরের একটা সরকার আসবে, সেভাবেই টাকা রোলিং করাবে।’

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ মৃত অধ্যায়। এটি যেহেতু একটি মরা হাতি, যে যার মতো লাথি দিতে পারে। এটি আর মূলধারা হবে না, যদি আমরা একসঙ্গে থাকি। যদি আমরা ভাগ হয়ে যাই তখন কঠিন হবে।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আওয়ামী লীগ ২০১৪ সালের পর রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আওয়ামী লীগ ২০১৪ সালের পর রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ অক্টোবর – অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ ২০১৪ সালের পর রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। এজন্য তাদের ফিরে আসা বা না আসা গুরুত্বপূর্ণ নয়। আওয়ামী লীগ যে ব্যবস্থায় চালাতো, যে ব্যবস্থায় স্থানীয় নেতাকর্মীদের কাছে টাকা দিত, সেই ব্যবস্থা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না।মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে ‘অগ্নিঝরা বর্ষা: দেশে ও বিদেশে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। ২০২৪ সালের অভ্যুত্থান নিয়ে এই স্মৃতিচারণমূলক বইটি লেখা হয়েছে। অ্যাকশনএইড ও বিডিজবস ডটকমের সহযোগিতায় দুই দিনব্যাপী সামিটটি যৌথভাবে আয়োজন করে নাগরিক কোয়ালিশন, ইনোভেশন, ফিনটেক সোসাইটি, বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।তথ্য উপদেষ্টা জানান, মিডিয়া কালচারাল এস্টাব্লিশমেন্ট, মিলিটারি-সিভিল ব্যুরোক্রেসি ও দুর্নীতি মিলে একটি ‘আনহোলি নেক্সাস’ বা অবৈধ আঁতাত তৈরি করেছে। এর কাছে রাজনৈতিক সদিচ্ছা বা আকাঙ্ক্ষা খুবই গৌণ হয়ে যায়। এ জায়গায় কাজ করার আছে। গত এক বছরে তারা কিছু করার চেষ্টা করেছেন। হয়তো বা করতে পারেননি। কিন্তু প্রশ্নটি এখানে, রাজনৈতিক নেতার কথা গুরুত্বপূর্ণ হবে না কি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পাওয়ার স্টেকহোল্ডারার, যারা তাদের স্বার্থের বাইরে দেখতে পারে না। সংশ্লিষ্ট তিন জায়গায় জনগণের জন্য কিছু করার যে চাহিদা সেটি তিনি দেখছেন না বলে জানান।সিভিল-মিলিটারি ব্যুরোক্রেসি পাকিস্তানি বা কলোনিয়াল ব্যুরোক্রেসির জায়গা থেকে কোনোভাবে বের হয়েছে কি না- এমন প্রশ্ন তুলে মাহফুজ আলম বলেন, ‘ওইটা যদি না বের হয় তাহলে আমরা এখানে যত সুন্দর সুন্দর আলোচনা করি, পলিসি প্রপোজাল দিই, কিছু কাজ করবে না। আমি বলতে পারি, কারণ আমার এখন মোটাদাগে এক বছরের অভিজ্ঞতা আছে। ক্ষমতার এই তিন নেক্সাস, তাদের বন্ধন যদি না ভাঙে তাহলে যত যত ভালো পলিসি নিয়ে আসি না কেন, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না।’সরকার কোনো সংকটে নেই, বরং উদ্যোক্তারা নতুন সরকারের জন্য অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘ব্যবসা বাণিজ্য ভালো হবে। এখানে ট্রাস্টের ইস্যু আছে। নির্বাচন হবে, সবাই অপেক্ষায় আছে নির্বাচন হলে তারপর তারা বিনিয়োগ করবে। এটা এমন নয় যে সরকারের বড়োসড়ো ক্রাইসিস, এটা হচ্ছে বাজারে ট্রাস্ট নেই। সবাই আসলে টাকা ধরে রাখতে চাচ্ছে। নির্বাচন হবে, পাঁচ বছরের একটা সরকার আসবে, সেভাবেই টাকা রোলিং করাবে।’অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ মৃত অধ্যায়। এটি যেহেতু একটি মরা হাতি, যে যার মতো লাথি দিতে পারে। এটি আর মূলধারা হবে না, যদি আমরা একসঙ্গে থাকি। যদি আমরা ভাগ হয়ে যাই তখন কঠিন হবে।’সূত্র: জাগো নিউজএনএন/ ২৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×