হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আকাশসীমা বন্ধ করল ইরান, হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন


তেহরান, ২৮ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরান নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে দেশটির সরকার হরমুজ প্রণালী ও এর পার্শ্ববর্তী এলাকায় ‘লাইভ-ফায়ার’ বা তাজা গুলিবর্ষণসহ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্যে ইরান ইতিমধ্যেই ‘নোটিশ টু এয়ারম্যান’ বা নোটেম জারি করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে যে, হরমুজ প্রণালী এবং এর আশপাশের এলাকায় ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ থাকবে। এই উচ্চতার নিচে কোনো বিমান দেখা গেলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

এর ঠিক আগেই, গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজের একটি বিশাল বহর প্রবেশ করে। এই বহরটি পৌঁছানোর পরদিনই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকোম মধ্যপ্রাচ্যে সামরিক বিমান মহড়ার ঘোষণা দেয়।

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন থেকেই ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কের ফাটল ধরে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই শত্রুতা আরও গভীর আকার ধারণ করে।

পরমাণু ইস্যুকে কেন্দ্র করে গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সংঘাতের ঘটনাও ঘটে। টানা ১২ দিন ধরে চলা ওই সংঘাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়। এছাড়া দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন।

সেন্টকোমের সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা বন্ধ করার পাশাপাশি হরমুজ প্রণালীতে লাইভ-ফায়ার মহড়ার ঘোষণা দেয়। বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ হিসেবে পরিচিত, কারণ এই পথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়ে থাকে।

এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আকাশসীমা বন্ধ করল ইরান, হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আকাশসীমা বন্ধ করল ইরান, হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৮ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরান নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে দেশটির সরকার হরমুজ প্রণালী ও এর পার্শ্ববর্তী এলাকায় ‘লাইভ-ফায়ার’ বা তাজা গুলিবর্ষণসহ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্যে ইরান ইতিমধ্যেই ‘নোটিশ টু এয়ারম্যান’ বা নোটেম জারি করেছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে যে, হরমুজ প্রণালী এবং এর আশপাশের এলাকায় ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ থাকবে। এই উচ্চতার নিচে কোনো বিমান দেখা গেলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।এর ঠিক আগেই, গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজের একটি বিশাল বহর প্রবেশ করে। এই বহরটি পৌঁছানোর পরদিনই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকোম মধ্যপ্রাচ্যে সামরিক বিমান মহড়ার ঘোষণা দেয়।২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন থেকেই ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কের ফাটল ধরে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই শত্রুতা আরও গভীর আকার ধারণ করে।পরমাণু ইস্যুকে কেন্দ্র করে গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সংঘাতের ঘটনাও ঘটে। টানা ১২ দিন ধরে চলা ওই সংঘাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়। এছাড়া দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন।সেন্টকোমের সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা বন্ধ করার পাশাপাশি হরমুজ প্রণালীতে লাইভ-ফায়ার মহড়ার ঘোষণা দেয়। বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ হিসেবে পরিচিত, কারণ এই পথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়ে থাকে।এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×