হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ১৪০ কোটি টাকার খাসজমি উদ্ধারে তৎপর প্রশাসন, লাল পতাকায় চিহ্নিত

নাজিম উদ্দিন, পেকুয়া (কক্সবাজার) ::

নাজিম উদ্দিন, পেকুয়া (কক্সবাজার) ::

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের পেকুয়ায় প্রভাবশালীদের দখলে থাকা শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ওসমান গনি, জাকের হোসেন প্রকাশ জাগু ও ত…

কক্সবাজারের পেকুয়ায় প্রভাবশালীদের দখলে থাকা শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ওসমান গনি, জাকের হোসেন প্রকাশ জাগু ও তাঁর তিন ভাইয়ের দখলে থাকা সরকারি জমি চিহ্নিত করে লাল পতাকা টানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে পেকুয়া উপজেলা প্রশাসনের নির্দেশনায় ভূমি অফিসের সার্ভেয়ার ও তহসিলদার পেকুয়া বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকসংলগ্ন এলাকায় জমি পরিমাপ করেন। এ সময় সরকারি খাসজমি চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ওই এলাকায় মোট ১ একর ৪০ শতক (১৪০ শতক) জমি সরকারি খাস খতিয়ানভুক্ত, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪০ কোটি টাকা। এর মধ্যে জাকের হোসেন ও তাঁর ভাই মৃত শওকত, সাকের ও শাখাওয়াতের দখলে রয়েছে ৩৬ শতক জমি। সেখানে কয়েকটি দোকান ও বসতঘর নির্মাণ করা হয়েছে।

এর আগে একই এলাকায় পেকুয়া উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ওসমান গণির দখলে থাকা সরকারি জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। ওই জমিতে নির্মিত অবৈধ স্থাপনার বেড়া উচ্ছেদ করা হয়েছিল। তবে ওসমানের দখলে থাকা জায়গা মুক্ত করা হলেও তিনি ফের তা জবরদখল করার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক, বোট জব্দ

স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকসংলগ্ন আবাসিক এলাকায় সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর দখলে রয়েছে। এর মধ্যে ওসমান গণি, জাকের হোসেন, মোকতার আহমদ, রফিকসহ কয়েকজনের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দোকান ও বসতঘর নির্মাণের অভিযোগ রয়েছে।

পেকুয়া উপজেলা ভূমি অফিসের এক সার্ভেয়ার জানান, বুধবার সকালে সরেজমিনে গিয়ে জমি পরিমাপ করে সরকারি অংশ চিহ্নিত করা হয়েছে এবং সেখানে লাল পতাকা টানানো হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

অভিযোগের বিষয়ে শ্রমিক দল নেতা ওসমান গণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কক্সবাজারে আছি। লাল পতাকা টানানো হয়েছে কিনা আমি জানিনা। জায়গার মালিক তো আমি না। আমাকে জড়ানোর কী দরকার।

সূত্র জানায়, কয়েক বছর আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্যোগে ওই ১ একর ৪০ শতক জমি সরকারি খাস খতিয়ানভুক্ত করা হয়। সরকারি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জমিগুলো খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি সেগুলো দখলে নেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি জমি বেদখলে থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে এ বিষয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর
উপজেলা প্রশাসন জমি উদ্ধারে তৎপরতা শুরু করেছে।

সরকারি সম্পত্তি উদ্ধারে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা দ্রুত চিহ্নিত সব সরকারি খাসজমি উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ১একর ৭০ শতক জমির মধ্যে ৩০ শতক জমি ব্যক্তি মালিকানা। সরকারি সম্পদ উদ্ধার করতে সেখানে লাল পতাকা টানানো হয়েছে। যারা বিভিন্ন সময়ে সরকারি জায়গা জবরদখল করে স্থাপনা তৈরি করেছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। প্রসেসিং করে পরবর্তীতে এসব স্থাপনা উচ্ছেদ করে জায়গাগুলো উদ্ধার করা হবে। দখলদার যত প্রভাবশালীই হোক, সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ছাড় দেওয়া হবে না।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পেকুয়ায় ১৪০ কোটি টাকার খাসজমি উদ্ধারে তৎপর প্রশাসন, লাল পতাকায় চিহ্নিত সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের পেকুয়ায় প্রভাবশালীদের দখলে থাকা শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শ্রমি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

পেকুয়া
Card Image

পেকুয়ায় ১৪০ কোটি টাকার খাসজমি উদ্ধারে তৎপর প্রশাসন, লাল পতাকায় চিহ্নিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ১৪০ কোটি টাকার খাসজমি উদ্ধারে তৎপর প্রশাসন, লাল পতাকায় চিহ্নিত

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া (কক্সবাজার) :: | প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় প্রভাবশালীদের দখলে থাকা শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ওসমান গনি, জাকের হোসেন প্রকাশ জাগু ও তাঁর তিন ভাইয়ের দখলে থাকা সরকারি জমি চিহ্নিত করে লাল পতাকা টানানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে পেকুয়া উপজেলা প্রশাসনের নির্দেশনায় ভূমি অফিসের সার্ভেয়ার ও তহসিলদার পেকুয়া বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকসংলগ্ন এলাকায় জমি পরিমাপ করেন। এ সময় সরকারি খাসজমি চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। ভূমি অফিস সূত্রে জানা গেছে, ওই এলাকায় মোট ১ একর ৪০ শতক (১৪০ শতক) জমি সরকারি খাস খতিয়ানভুক্ত, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪০ কোটি টাকা। এর মধ্যে জাকের হোসেন ও তাঁর ভাই মৃত শওকত, সাকের ও শাখাওয়াতের দখলে রয়েছে ৩৬ শতক জমি। সেখানে কয়েকটি দোকান ও বসতঘর নির্মাণ করা হয়েছে। এর আগে একই এলাকায় পেকুয়া উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ওসমান গণির দখলে থাকা সরকারি জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। ওই জমিতে নির্মিত অবৈধ স্থাপনার বেড়া উচ্ছেদ করা হয়েছিল। তবে ওসমানের দখলে থাকা জায়গা মুক্ত করা হলেও তিনি ফের তা জবরদখল করার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকসংলগ্ন আবাসিক এলাকায় সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর দখলে রয়েছে। এর মধ্যে ওসমান গণি, জাকের হোসেন, মোকতার আহমদ, রফিকসহ কয়েকজনের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দোকান ও বসতঘর নির্মাণের অভিযোগ রয়েছে। পেকুয়া উপজেলা ভূমি অফিসের এক সার্ভেয়ার জানান, বুধবার সকালে সরেজমিনে গিয়ে জমি পরিমাপ করে সরকারি অংশ চিহ্নিত করা হয়েছে এবং সেখানে লাল পতাকা টানানো হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। অভিযোগের বিষয়ে শ্রমিক দল নেতা ওসমান গণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কক্সবাজারে আছি। লাল পতাকা টানানো হয়েছে কিনা আমি জানিনা। জায়গার মালিক তো আমি না। আমাকে জড়ানোর কী দরকার। সূত্র জানায়, কয়েক বছর আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্যোগে ওই ১ একর ৪০ শতক জমি সরকারি খাস খতিয়ানভুক্ত করা হয়। সরকারি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জমিগুলো খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি সেগুলো দখলে নেন বলে অভিযোগ রয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি জমি বেদখলে থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে এ বিষয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন জমি উদ্ধারে তৎপরতা শুরু করেছে। সরকারি সম্পত্তি উদ্ধারে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা দ্রুত চিহ্নিত সব সরকারি খাসজমি উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ১একর ৭০ শতক জমির মধ্যে ৩০ শতক জমি ব্যক্তি মালিকানা। সরকারি সম্পদ উদ্ধার করতে সেখানে লাল পতাকা টানানো হয়েছে। যারা বিভিন্ন সময়ে সরকারি জায়গা জবরদখল করে স্থাপনা তৈরি করেছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। প্রসেসিং করে পরবর্তীতে এসব স্থাপনা উচ্ছেদ করে জায়গাগুলো উদ্ধার করা হবে। দখলদার যত প্রভাবশালীই হোক, সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ছাড় দেওয়া হবে না।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×