ঢাকা, ৩০ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে তার জানাজা।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা
তিনি বলেন, দলীয়ভাবে জানাজার প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শের পর জানানো হবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন