হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় শ্রমিকদল নেতার দখলে থাকা সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়া প্রতিনিধি ::

সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেল…

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ওসমান গনির নেতৃত্বে প্রায় দুই মাস আগে বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকসংলগ্ন সড়কের পাশে প্রায় ২০ শতক সরকারি খাস জমি দখল করা হয়। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে দাবি স্থানীয়দের। পরে ওই জমিতে টিনের ঘেরাবেড়া দিয়ে মাটি ভরাট করা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিন প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়।

আরও পড়ুন

পেকুয়ায় ৩০ বছর পর দখলমুক্ত হচ্ছে শতবর্ষী খেলার মাঠ

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু হলে স্কেভেটর দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় ওসমান গনি নিজ উদ্যোগে ঘেরাবেড়া সরিয়ে নেওয়ার কথা জানালে তিনি নিজেই সেগুলো অপসারণ করেন।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জবরদখল করা সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পদ কিছুতেই বেহাত হতে দেওয়া যাবে না।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পেকুয়ায় শ্রমিকদল নেতার দখলে থাকা সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

পেকুয়া
Card Image

পেকুয়ায় শ্রমিকদল নেতার দখলে থাকা সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় শ্রমিকদল নেতার দখলে থাকা সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান

প্রতিবেদক: পেকুয়া প্রতিনিধি :: | প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ওসমান গনির নেতৃত্বে প্রায় দুই মাস আগে বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকসংলগ্ন সড়কের পাশে প্রায় ২০ শতক সরকারি খাস জমি দখল করা হয়। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে দাবি স্থানীয়দের। পরে ওই জমিতে টিনের ঘেরাবেড়া দিয়ে মাটি ভরাট করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিন প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু হলে স্কেভেটর দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় ওসমান গনি নিজ উদ্যোগে ঘেরাবেড়া সরিয়ে নেওয়ার কথা জানালে তিনি নিজেই সেগুলো অপসারণ করেন। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জবরদখল করা সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পদ কিছুতেই বেহাত হতে দেওয়া যাবে না। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×