হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামীকাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্যরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ জানুয়ারি – বিদেশে যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বড় কোনো ব্যত্যয় না হলে দলটির বিভিন্ন পর্যায় থেকে এ তারিখটিই চূড়ান্ত বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে ওইদিন রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে কালবেলাকে বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি লন্ডনে যেতে পারেন। এখন পর্যন্ত এটা ঠিক আছে, সেভাবে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ওইদিন রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। এয়ার অ্যাম্বুলেন্সের রি-ফুয়েলিংয়ের জন্য দোহাতে থামতে হতে পারে। পরদিন ভোরে বা সকালে লন্ডন পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামীকাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্যরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামীকাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্যরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ জানুয়ারি – বিদেশে যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বড় কোনো ব্যত্যয় না হলে দলটির বিভিন্ন পর্যায় থেকে এ তারিখটিই চূড়ান্ত বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে ওইদিন রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন তিনি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে কালবেলাকে বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি লন্ডনে যেতে পারেন। এখন পর্যন্ত এটা ঠিক আছে, সেভাবে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ওইদিন রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। এয়ার অ্যাম্বুলেন্সের রি-ফুয়েলিংয়ের জন্য দোহাতে থামতে হতে পারে। পরদিন ভোরে বা সকালে লন্ডন পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন তিনি।সূত্র: কালবেলাআইএ/ ০৪ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×